সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, ৯২টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আগামী ৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)
Advertisement
- শূন্যপদ: ২৮টি
- শিক্ষাগত যোগ্যতা:স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- অভিজ্ঞতা:ন্যূনতম ৫ বছর সেনা/নৌসেনা/বায়ুসেনা/পুলিশ/আধা সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীর বয়সসীমা:৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৩১ হাজার ৭০৫ থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা বেতন পাবেন।
ম্যানেজার (রিটেল প্রোডাক্টস)
- শূন্যপদ: ৫টি
- শিক্ষাগত যোগ্যতা:
- এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট ডিগ্রি এবং ইনফরমেশন টেকনোলজিতে বিই/বিটেক/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক এবং কমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের কম্বিনেশন থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- এমবিএ/পিজিডিএম/পোস্ট গ্র্যাজুয়েশন ম্যানেজমেন্ট ডিগ্রি-সহ ফিনান্স/মার্কেটিং অথবা আইটিতে স্পেশ্যালাইজেশন থাকা প্রার্থী অগ্রগণ্য।
- অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ৪৮ মাসের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীর বয়সসীমা:৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।।
- বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৩২ হাজার ২০ থেকে ৫১ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে মিলবে রাজ্য সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]
ডেটা ট্রেনার
- শূন্যপদ: ১টি
- শিক্ষাগত যোগ্যতা:
- বিই/কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা আইটি অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- আইআইটি/এনআইটি থেকে পাশ করা আবেদনকারী অগ্রগণ্য।
- অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীর বয়সসীমা:৩১ অক্টোবর, ২০২০ তারিখের ভিত্তিতে ৩৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৪২ হাজার ২০ থেকে ৫১ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন।
ডেটা ট্রান্সলেটর
- শূন্যপদ: ১টি
- শিক্ষাগত যোগ্যতা:
- বিই/কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা আইটি অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- আইআইটি/এনআইটি থেকে পাশ করা আবেদনকারী অগ্রগণ্য।
- অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীর বয়সসীমা:৩১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫০ হাজার ৩০ থেকে ৫৯ হাজার ১৭০ টাকা বেতন পাবেন।
সিনিয়র কনসালট্যান্ট অ্যানালিস্ট
- শূন্যপদ: ১টি
- শিক্ষাগত যোগ্যতা:
- বিই/কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা আইটি অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- আইআইটি/এনআইটি থেকে পাশ করা আবেদনকারী অগ্রগণ্য।
- অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীর বয়সসীমা:৩১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫৯ হাজার ১৭০ থেকে ৬৬ হাজার ৭০ টাকা বেতন পাবেন।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এন্টারপ্রাইস অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার)
- শূন্যপদ: ১টি
- শিক্ষাগত যোগ্যতা:
- বিই/বিটেক অথবা এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
- সিএস/আইটি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট আবেদনকারীরা অগ্রগণ্য।
- এমবিএ করা প্রার্থীদেরও আগে সুযোগ দেওয়া হবে।
- অভিজ্ঞতা:একইরকম কাজে ন্যূনতম ১৪ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীর বয়সসীমা:৩১ জানুয়ারি, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- বেতন:এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫৯ হাজার ১৭০ থেকে ৬৬ হাজার ৭০ টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: মিলতে পারে ৪০ হাজার টাকা বেতনের রাজ্য সরকারি চাকরির সুযোগ, রইল আবেদনের খুঁটিনাটি]
Advertisement
সর্বশেষ খবর
-
ব্রিকস সম্মেলনের আগেই ভারত সফরে তারেক, নেপথ্যে ঢাকা-দিল্লির কোন সমীকরণ?
-
ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বরাদ্দ বাড়াচ্ছে রাজ্য, নয়া হারে চিকিৎসার খরচ পাবেন রাজ্য সরকারি-পেনশনভোগীরা
-
গাছের গোড়ায় পা পড়তেই বিস্ফোরণ! পঞ্চায়েত প্রধানের বাগান সাফ করতে গিয়ে ছিটকে গেলেন ২ মজুর, উড়ল আঙুল
-
‘পিওকে ভারতের সঙ্গে যুক্ত হত যদি…’, স্বাধীনতা দিবসে কেন্দ্রের সমালোচনায় ওমর, পালটা বিজেপির
-
কাটছে সম্পর্কে সিঁদুরে মেঘ! বাংলাদেশ সীমান্তে মিষ্টি বিলি বিএসএফ-বিজিবির