সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ কারণ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার৷ মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন৷ http://pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৫ মার্চের মধ্যে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন৷
আবেদনের যোগ্যতা:
১. মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যেকোনও বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷
২. এছাড়াও আবেদনকারীকে অবশ্যই এক মিনিটে ইংরাজিতে ২০টি শব্দ এবং বাংলায় ১০টি শব্দ কম্পিউটারে টাইপে সক্ষম হতে হবে৷
৩. বাংলা ভাষায় পড়া, লেখা এবং সাবলীলভাবে বলার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়৷ তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না৷
[চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ]
আবেদনের বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি:
http://pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করা সম্ভব৷ আগামী ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত করা যাবে আবেদন৷ সাধারণ বা জেনারেল প্রার্থীদের ব্যাংকে ১১০ টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের আবেদনের কোনও ফি লাগবে না৷
[ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ]
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
আবেদনপত্র জমার পর নির্দিষ্ট দিনে অবজেকটিভ প্রশ্নের উপর লিখিত পরীক্ষা হবে৷ পরীক্ষায় সফল প্রার্থীদের কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে৷ এই দুই ধরনের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে৷
বেতন:
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের গ্রেড পে ২৬০০ টাকা৷ বেতন হিসাবে নির্বাচিত প্রার্থীরা ৫ হাজার ৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা পাবেন৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী