সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। মেট্রো রেলওয়ে কলকাতাতে একশোরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। ফিটার, ইলেকট্রিসিয়ান, মেশিনিস্ট এবং ওয়েল্ডার পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শূন্যপদ:
মোট শূন্যপদ: ১২৮।
যোগ্যতা:
ন্যূনতম ৫০% নম্বর-সহ দশম শ্রেণি পাস, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (এনসিভিটি/ এসসিভিটি) পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়স:
সর্বোচ্চ ২৪ বছর।
আবেদন ফি:
সাধারণ বা জেনারেলদের জন্য ১০০ টাকা।
এসসি/এসটি, পিডব্লুবিডি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি:
অফিশিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.org-এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট-সহ ফর্মটি পূরণ করতে হবে।
আবেদনের দিনক্ষণ:
আবেদন শুরু হবে ২৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে। আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। বিশদ জানতে ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশনে নজর রাখতে হবে।
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির