Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
পরিবহণ দপ্তর

স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৯, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৯, ১৯:৫৪

options
link
স্নাতক হলেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা সরকারি চাকরি খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পরিবহণ দপ্তর। মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর পদেই আপাতত কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর (নন টেকনিক্যাল)
এই শূন্যপদে মোট ১৯ জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য ৯টি আসন সংরক্ষিত। তফসিলি জাতি (এসসি) প্রার্থীদের জন্য ৫টি, তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের জন্য ১টি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) প্রার্থীদের জন্য ৩টি আসন সংরক্ষিত।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থী স্নাতক হলেই চলবে।
২. বাংলা ভাষায় পড়তে এবং লিখতে পারা বাধ্যতামূলক। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনকারীর শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৭০ সেন্টিমিটার। ছাতি (না ফুলিয়ে): ৮৬ সেন্টিমিটার। ছাতি(ফুলিয়ে): ৯১ সেন্টিমিটার।
উচ্চতার সঙ্গে ওজন মানানসই হওয়া প্রয়োজন।

গোর্খা, গারওয়ালি, রাজবংশী এবং অন্যান্য পার্বত্য এলাকার প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা: ১৬০ সেন্টিমিটার। ছাতি (না ফুলিয়ে): ৮১ সেন্টিমিটার। ছাতি(ফুলিয়ে): ৮৬ সেন্টিমিটার।
উচ্চতার সঙ্গে ওজন মানানসই হওয়া প্রয়োজন।

[আরও পড়ুন: আপনি কি স্নাতক? ইন্টারভিউয়ের মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি]

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থী http://www.pscwbapplication.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীকে আগামী ১১ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফি হিসাবে তাঁদের ব্যাংকে ১৬০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি লাগবে না। এরপর একটি চালান পাওয়া যাবে। মনে রাখবেন, ওই চালানই আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
এমসিকিউ ধরনের প্রশ্নের মাধ্যমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট। দুটি প্রক্রিয়ার মাধ্যমে সফল প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.