সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি (National Library) দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ। আগামী ১৬ জুনের মধ্যে করতে হবে আবেদন।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্সে স্নাতকোত্তর হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
ভাষাজ্ঞান:
বাংলা, ইংরাজি, হিন্দি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু।
[আরও পড়ুন: বাণিজ্যে স্নাতক? চাকরির সুযোগ রয়েছে IIT খড়গপুরে, জানুন খুঁটিনাটি]
আবেদনকারীর বয়সসীমা:
১৬ জুন, ২০২১ তারিখ অনুযায়ী ৩৫ বছরের কম বয়সিরা আবেদন করতে পারেন।
স্টাইপেন্ড:
২৫ হাজার টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। সেই অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
দ্য ডিরেক্টর জেনারেল ন্যাশনাল লাইব্রেরি কলকাতা, আলিপুর, কলকাতা: ৭০০০২৭।
অথবা
[email protected] এই ই-মেল আইডিতেও আবেদনপত্র পাঠানো যেতে পারে।
আবেদনের শেষ দিন:
আগামী ১৬ জুনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য https://www.nationallibrary.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মাস্টার্স ডিগ্রি থাকলেই মিলতে পারে মোটা বেতনের চাকরি, আজই আবেদন করুন]
সর্বশেষ খবর
-
যেন ডেভিড-গোলিয়থের লড়াই! ডার্বিতে আজ সম্মান উদ্ধারের লক্ষ্যে নামছে মোহনবাগান
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের