সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পদে কর্মী নিয়োগ। মোট ৫০ জনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
১. প্রার্থীকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে।
২. ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টসের সদস্য/ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া/এমবিএ/পিজিডিএম (ফিনান্স) কিংবা ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
৩. আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী বেতন হিসাবে ৫৬ হাজার থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
এই শূন্যপদে নিয়োগের জন্য প্রত্যেক প্রার্থীকে ২১০ টাকা ফি জমা দিতে হবে। তপসিলি জাতি, উপজাতির প্রার্থী এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনের কোনও ফি লাগবে না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীকে https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সরকারি চাকরি খুঁজছেন? জেনে নিন খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
‘সাহস ও কর্তব্যনিষ্ঠার অনন্য নিদর্শন’, জঙ্গি হামলার ছক বানচাল করা ক্যাপ্টেন মচ্ছরকে কুর্নিশ শাহরুখের
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি