Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Purulia's Krishi Vigyan Kendra

ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ২০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৩, ২০:৩৪

options
link
ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পুরুলিয়ার কৃষিবিজ্ঞান কেন্দ্র। গাড়িচালক, স্কিলড সাপোর্ট স্টাফ এবং স্টেনোগ্রাফার গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদে আবেদনের আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।

কারা কোন পদে আবেদনের যোগ্য
গাড়িচালক:
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অবশ্যই থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স।
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: এসবিআই-তে মোটা বেতনে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?]

স্কিলড সাপোর্ট স্টাফ:
ন্যূনতম মাধ্যমিক পাশ অথবা আইটিআই পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

স্টেনোগ্রাফার:
দ্বাদশ শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের পুরুলিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ২০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

[আরও পড়ুন: শিলিগুড়ি পৌরনিগমে মাসিক ৩৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ, কারা আবেদনের যোগ্য?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.