Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬

রাজ্যসভা সচিবালয়ে ১৪৩টি শূন্যপদ

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০১/২০১৬৷ মহিলা ও পুরুষ উভয়েই আবেদনের যোগ্য৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০১৮, ১৫:৩৪

options
link
রাজ্যসভা সচিবালয়ে ১৪৩টি শূন্যপদ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্লামেন্ট অফ ইন্ডিয়া জুনিয়র পার্লামেন্টারি অনুবাদক ও ক্লার্ক-সহ নানা পদে ১৪৩ জনকে নিয়োগ করবে৷ নিয়োগ করা হবে রাজ্যসভা সেক্রেটারিয়াটে৷

আবেদন করতে হবে অনলাইনে http://www.rajyasabha.nic. in ওয়েবসাইটের মাধ্যমে৷ আবেদনের শেষদিন ২৯ আগস্ট, ২০১৬৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০১/২০১৬৷ মহিলা ও পুরুষ উভয়েই আবেদনের যোগ্য৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোট শূন্যপদের মধ্যে জুনিয়র পার্লামেন্টারি ইন্টারগ্রেটার (অসমিয়া) ১, জুনিয়র পার্লামেন্টারি ইন্টারগ্রেটার (মারাঠি), জুনিয়র পার্লামেন্টারি ইন্টারগ্রেটার (উর্দু) ১, জুনিয়র পার্লামেন্টারি রিপোর্টার (হিন্দি) ৪, জুনিয়র পার্লামেন্টারি রিপোর্টার (ইংরেজি) ৪, সিনিয়র এক্সিকিউটিভ/লেজিসলেটিভ/কমিটি/প্রোটোকল অ্যাসিস্ট্যান্ট ২৩, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ৮, স্টেনোগ্রাফার (ইংরেজি) ৬, সিসিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড -টু ১৬, জুনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট-২, জুনিয়র ক্লার্ক (ইংরেজি) ৩০, জুনিয়র ক্লার্ক (হিন্দি) ২, জুনিয়র ক্লার্ক (উর্দু) ১, ট্রান্সলেটর ২৮, জুনিয়র প্রুফরিডার ১৩, স্টাফ কার ড্রাইভার ২৷ বয়স হতে হবে ২৯ আগস্ট, ২০১৬ তারিখ অনুযায়ী জুনিয়র পার্লামেন্টারি ইন্টারগ্রেটার, ট্রান্সলেটর ও জুনিয়র প্রুফরিডার পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং বাকি সমস্ত পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷

বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ দৈহিক মাপঝোক প্রয়োজন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-টু পদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৬৭.৫ সেমি৷ বুকের ছাতি ৭৬.৫ সেমি যা অন্তত ফুলিয়ে ৮১ সেমি৷ মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৪.৬ সেমি৷ পার্বত্য অঞ্চলের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ নিয়োগ করা হবে জুনিয়র পার্লামেন্টারি ইন্টারগ্রেটার ও জুনিয়র পার্লামেন্টারি রিপোর্টার পদগুলির ক্ষেত্রে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা বেতনক্রমে৷ জুনিয়র ক্লার্ক, জুনিয়র প্রুফ রিডার ও স্টাফ কার ড্রাইভার পদের ক্ষেত্রে ৫,২০০ টাকা থেকে ২০,২০০ টাকা বেতনক্রমে৷ সঙ্গে গ্রেড পে৷ আর বাকি সমস্ত পদগুলির ক্ষেত্রে ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা বেতনক্রমে৷ সব ক্ষেত্রেই প্রার্থী বাছাই করা হবে প্রিমিফিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পরীক্ষা হবে দিল্লিতে৷

আবেদনের ফি ১৬০ টাকা৷ ফি জমা দিতে হবে ব্যাঙ্কের ফি পেমেন্ট চালানের মাধ্যমে৷ তফসিলি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷ অনলাইনে আবেদনের পর তার ও রেজিস্ট্রেশন স্লিপের একটি করে প্রিন্টআউট নিয়ে নিজের কাছে রাখবেন৷ পরবর্তী সময়ে এগুলি কাজে লাগবে৷ অনলাইনে আবেদনের পর কোথাও কোনও প্রিন্ট আউট পাঠাবেন না৷ শিক্ষাগত যোগ্যতা-সহ নিয়োগ সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.