Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
District Co-ordinator-IT in South 24 Pargana

কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন? আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ

আগ্রহী প্রার্থীকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১৬:৪৮

options
link
কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন? আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর (আইটি) পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
কম্পিউটার/পিজিডিসিএ পোস্ট গ্র্যাজুয়েট হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

[আরও পড়ুন: এসবিআইতে প্রচুর শূন্যপদে নিয়োগ, স্নাতক হলেই করা যাবে আবেদন]

আবেদনের পদ্ধতি:
s24pgs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২৮ হাজার ৬৬২ টাকা বেতন পাবেন।

আবেদন সংক্রান্ত আরও যেকোনও তথ্যের জন্য s24pgs.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ভারতীয় ডাকবিভাগে মোটা বেতনের চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.