সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করছে সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়া৷ চুক্তির ভিত্তিতে নয় মাসের জন্য এই পদে কর্মী নিয়োগ করা হবে৷ তবে কর্মীর দক্ষতার উপর নির্ভর করে বাড়তে পারে চুক্তির সময়সীমাও৷ সর্বাধিক তিনবছর পর্যন্ত বাড়তে পারে চুক্তির মেয়াদ৷
[নতুন অফিসে যোগ দিয়েছেন? এই কাজগুলি ভুলেও করবেন না কিন্তু]
প্রত্নতত্ত্ব, ভূগোল অথবা ভূতত্ত্ব নিয়ে এমএ অথবা এমএসসি পাশ করা যুবক-যুবতীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ তবে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে আবেদনকারীদের৷ শূন্যপদ মাত্র দুটি৷ খনন ও অনুসন্ধান সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে৷ পয়লা জানুয়ারি ২০১৮ তারিখ হিসাবে ৩৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ এই চাকরিতে প্রতি মাসে ১৫হাজার টাকা করে বেতন মিলবে৷
[অফিস যাচ্ছেন আর সঙ্গে এগুলি নেই? সমস্যায় পড়তে পারেন কিন্তু!]
আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট http://castei.org.in৷ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পাবেন প্রার্থীরা৷ ডাউনলোড করে ফর্ম ফিলআপ করুন৷ আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের সঙ্গে সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়ার দপ্তরে জমা দিন৷ আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা ১ সত্যেন রায় রোড, স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম (ওল্ড বিল্ডিং, ফার্স্ট ফ্লোর) কলকাতা-৭০০০৩৪৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, ২০১৮৷ ইন্টারভিউয়ের মাধ্যমে এই দুটি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে৷ কবে ইন্টারভিউ নেওয়া হবে সেই সময় ও ঠিকানা আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷
[রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর