সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৪৩৯টি শূন্যপদে স্পেশালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য।
কারা আবেদনের যোগ্য:
বিই/বি টেক/এমসিএ/এম টেক/এমএসসি পাশ হলে উপরোক্ত শূন্যপদে আবেদন করা যাবে।
আবেদনের পদ্ধতি:
https://www.sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: মাত্র ১৪ সেকেন্ডে গড়গড়িয়ে বলছে রাজ্য ও রাজধানীর নাম! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ‘বিস্ময়’ খুদে]
আবেদনের ফি:
৭৫০ টাকা আবেদনের ফি দিতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনে কোনও ফি লাগবে না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
আবেদন অনুযায়ী বাছাইয়ের পর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদনের দিনক্ষণ:
আগামী ৬ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটি তথ্যের খোঁজে https://www.sbi.co.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: আধঘণ্টার নোটিসে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সময়ের আগেই হাজির আইনমন্ত্রী মলয় ঘটক]
সর্বশেষ খবর
-
বিয়ের আগে ২ বার মা হওয়ার চেষ্টা! ‘বেনামি দুজনের…’, বোমা ফাটিয়ে ফের বিতর্কে স্বরা ভাস্কর!
-
মঙ্গলেই পড়ুয়াদের হাতে ‘সারথি’ তুলে দেবেন মুখ্যমন্ত্রী, মধ্যাহ্নভোজ সারবেন হাওড়ার স্কুলে বসেই
-
‘বাকিদের দোষ একজনের উপর চাপানো হয়’, টিম ইন্ডিয়ার ‘কলকাঠি’ নিয়ে বিস্ফোরক গাভাসকর
-
মল্লারপুরে ভুয়ো লটারির কারবার, পুলিশের হাতে ধৃত ৬, উদ্ধার কোটি টাকার টিকিট!
-
হৃতগৌরব ফেরাতে মোদির নির্দেশে বাংলাতে ‘শক্তি সপ্তাহ’, শুভেন্দুর প্রশংসায় পেট্রোলিয়াম মন্ত্রী পুরী