সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ৮ হাজার ২৮৩টি। তার মধ্যে কলকাতায় শূন্যপদ ১১৪। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ পর্যন্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য:
যেকোনও শাখার স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
যে রাজ্যে বাসিন্দা, সেখানকার জন্যই আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে সরকারি নিয়মানুযায়ী, তফশিলি জাতি, উপজাতির প্রার্থী ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই মিলতে পারে ইসিএলে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
বেতন:
এই শূন্যপদে যাঁরা চাকরি পাবেন তাঁরা ১৭ হাজার ৯০০ টাকা থেকে ৪৭ হাজার ৯২০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে ফি হিসাবে ৭৫০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে।
আবেদনের শেষ দিনক্ষণ:
আগামী ৭ ডিসেম্বরের মধ্যে করা যাবে আবেদন।
আবেদনকারীকে অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মহাবিশ্বের রহস্য ভাবায়? ইসরোর মহাকাশবিজ্ঞানী হতে পারেন আপনিও]
সর্বশেষ খবর
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?