সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্বের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য ক্ষেত্রের দিকে চোখ রেখে অনুমান করা হচ্ছে আইটি ফার্মে কর্মী ছাঁটাই হতে পারে। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যাতে কাউকে পড়তে না হয়, তার জন্য বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি শিখে রাখা বা নিজেকে আপডেট রাখা উচিত। এতে চাকরি যাওয়ার সম্ভাবনা যেমন কমবে, তেমনই নিশ্চিত হবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনাও।
এআই ও এমএল
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও মেশিন লার্নিং (এমএল) মডেলের চাহিদা ভীষণ বেড়েছে। বিশেষ করে চ্যাটজিপিটর মতো প্রযুক্তি তৈরিতে আইটির দক্ষ ছেলেমেয়েদের দরকার।
[আরও পড়ুন: শুধু ডিগ্রি পেলেই হবে না, কেন পড়ুয়াদের দেশ-দশের খবর রাখাও প্রয়োজন? জানালেন বিশেষজ্ঞ]
ক্লাউড কম্পিউটিং
আধুনিক আইটি ইনফ্রাস্ট্রাকচারে কাজ করার সুবিধা ক্লাউড কম্পিউটিং ছাড়া অসম্পূর্ণ। এডব্লিউএস, অ্যাজিওর ও গুগল ক্লাউডের প্রয়োজনীয়তা বর্তমানে যে কোনও ফিল্ডের কর্মীদের কাছেই আবশ্যিক। ক্লাউডে ডেটা ঠিক করে রাখার জন্য তাই ক্লাউড কম্পিউটিং জানা দক্ষ কর্মীর দরকার।
এছাড়াও ব্লকচেন, বিগ ডেটা, রোবটিক প্রসেস অটোমেশন, অগমেন্টেড অ্যান্ড ভার্চুয়াল রিয়েলটি, ডেভঅপস, ডেটা অ্যানালিটিক্সে বিশেজ্ঞদের চাহিদাও তুঙ্গে।
[আরও পড়ুন: নিট দেবে? ছোট হলেও ফিজিক্সের এই চ্যাপ্টারগুলি গুরুত্বপূর্ণ, রইল পরামর্শ]
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির