সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) রয়েছে বিপুল কর্মী নিয়োগের সুযোগ। আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষদিন আগামী ১৬ জুলাই।
নাবিক (জেনারেল ডিউটি)
অঙ্ক, ফিজিক্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
যান্ত্রিক
ন্যূনতম মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলি কমিউনিকেশন (রেডিও/পাওয়ার)ইঞ্জিনিারিংয়ের কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। এই বিষয়গুলিতে ডিপ্লোমা করা থাকলেও আবেদন করা যেতে পারে।
[আরও পড়ুন: স্নাতক হলে IBPS-এর মাধ্যমে মিলতে পারে ব্যাংকে চাকরি, আজই আবেদন করুন]
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে ২২ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের দিনক্ষণ:
আগামী ২ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণ মহিলারা চাকরি পেতে পারেন ভারতীয় সেনায়, জেনে নিন খুঁটিনাটি]
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি