সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর। হাওড়ায় ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) এবং কম্পিউটার অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২৯ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারেন।
কোন বিভাগে কত শূন্যপদ
ডেটা এন্ট্রি অপারেটর: ১৮টি
কম্পিউটার অপারেটর: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম স্নাতক হলে উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন।
আবেদনকারীর অবশ্যই কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক।
[আরও পড়ুন: Govt Jobs 2021: সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ? কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে সরকারি চাকরি]
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১২ নভেম্বর পরীক্ষা হতে পারে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি।
আবেদনের পদ্ধতি:
http://www.howrahzilaparishad.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগামী ২৯ অক্টোবরের মধ্যে আগ্রহীকে আবেদন করতে পারেন।
আগ্রহী প্রার্থীকে আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://www.howrahzilaparishad.in ওয়েবসাইটের নজর রাখতে হবে।
[আরও পড়ুন: Govt Jobs 2021: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলবে পারে মোটা বেতনের সরকারি চাকরি, আবেদনের শর্ত জানেন?]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট