সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর। কারণ, রাজ্য পুলিশের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ওয়্যারলেস অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনের পদ্ধতি:
রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদনপত্র নির্দিষ্ট ড্রপ বক্সে পাঠাতে হবে।
ঠিকানাটি হল:
৩ মানিক বন্দ্যোপাধ্যায় সরনি, টালিগঞ্জ, পোস্ট অফিস: রিজেন্ট পার্ক, কলকাতা-৭০০০৪০।
[আরও : ৫ হাজারেরও বেশি শূন্যপদে স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৬৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বেতন:
পেনশনের থেকে ১০ হাজার টাকা বেতন পাবেন কর্মীরা।
আবেদনপত্র আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
[আরও পড়ুন: স্টেট ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন]
সর্বশেষ খবর
-
বাংলার মাটিতে স্লিপার সেল তৈরির ছক জেএমবির! তথ্য পেতেই রাজ্যের ৫ জায়গায় তল্লাশি এনআইএ’র
-
মসজিদ ভাঙার ভুয়ো ভিডিও ছড়িয়ে ষড়যন্ত্র! উজ্জয়িনীতে স্ক্যানারে কনটেন্ট ক্রিয়েটররা, আটক ১৫
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের