সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডিরেক্টর অফ হর্টিকালচার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ মে থেকে ১৫ জুনের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য:
- উদ্যানপালনে (Horticulture) ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/সেকেন্ড ক্লাস পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- বাংলা ভাষায় পড়া, লেখা এবং কথা বলার দক্ষতা থাকা প্রয়োজন।
[আরও পড়ুন: ৭০৯টি শূন্যপদে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৫৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে চাকরিরতরা বেতন পাবেন ১ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৯১ হাজার ৮০০ টাকা।
আবেদনের পদ্ধতি:
www.wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
আবেদনের দিনক্ষণ:
আগামী ২৫ মে থেকে ১৫ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে অনলাইনে ২১০ টাকা আবেদনের ফি হিসাবে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে লাগবে না আবেদনের ফি।
শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের খোঁজে www.wbpsc.gov.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মন্দার বাজারেও ইন্টার্নদের ৭ লক্ষ টাকা বেতন দিচ্ছে এই সংস্থাগুলি!]
সর্বশেষ খবর
-
অ্যান্টেনা-ঝিরঝির-মারাদোনা, ‘সাদাকালো’ যুগের বিশ্বকাপ শেখাত আরও বেঁধে বেঁধে থাকা
-
১০০ দিনের কাজে জব কার্ড নিয়ে দুর্নীতি! সুপারভাইজারকে আটকে রেখে বিক্ষোভ নন্দীগ্রামে
-
সমাজ, সর্বগ্রাসী দুর্নীতি ও পরিবর্তন
-
ভরাডুবিতে সতর্ক মমতা! ‘বাজেট না দেখে অন্ধ বিরোধিতা নয়’, স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
-
আচমকাই আলিমুদ্দিনে প্রসেনজিৎ, বিমান বসুর সঙ্গে সিনেআড্ডায় কী কথা হল?