Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Bangladesh

লকডাউন শিথিল করার জের, বাংলাদেশে করোনার বলি ৩২৮

একদিনে আক্রান্ত হয়েছেন ১,২৭৩ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২০, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২০, ১৭:০১

options
link
লকডাউন শিথিল করার জের, বাংলাদেশে করোনার বলি ৩২৮ zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও ১৪ জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জন। এছাড়া একই সময়ে আরও ১,২৭৩ জন মানুষের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে এখনও পুরো দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ২৬৮।

রবিবার দুপুরে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিনটি উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১,২৭৩ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে করোনায় আক্রান্ত ৭২৭ জন চিকিৎসক ও ৬০০ জন নার্স ]

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন মহিলা। আর ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের ৫ জন। মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গিয়েছে, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন; ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন; ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন মারা গিয়েছেন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন মানুষ সুস্থও হয়ে উঠেছেন। এর ফলে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৪ হাজার ৩৭৩ জন।

[আরও পড়ুন: বাংলাদেশে করোনার বলি ৩১৪, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.