Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Puja Skincare Tip

পুজোর আর একমাস! প্যান্ডেলের ভিড়ে অনন্যা হয়ে উঠতে এখনই শুরু করুন এই কাজ

পুজোর মুখে ব্যস্ত রুটিন সামলেও ত্বককে সুস্থ ও সজীব রাখবেন কীভাবে? রূপ বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন রূপরুটিনে কয়েকটি নির্দিষ্ট উপাদান রাখলেই কেল্লাফতে। জেনে নিন কোন ৫টি উপাদান আপনার ত্বকের জেল্লা দ্বিগুণ করতে পারে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৪:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১৪:১৫

options
link
পুজোর আর একমাস! প্যান্ডেলের ভিড়ে অনন্যা হয়ে উঠতে এখনই শুরু করুন এই কাজ zoom
পুজোয় বাজিমাত করুন এই রূপটানে।
Advertisement

উৎসবের আবহ চারিদিকে। পুজো মানেই নতুন জামা, জমকালো সাজগোজ। সঙ্গে মানানসই রূপটান। তবে শুধু মেকআপের প্রলেপে কি আর আসল সৌন্দর্য ফোটে? ভিড়ের মধ্যে আলাদা করে চোখ টানতে হলে ত্বকের নিজস্ব উজ্জ্বলতা থাকা চাই। পুজোর দিনগুলিতে ত্বকে বাড়তি জৌলুস ফেরাতে প্রয়োজন এখন থেকেই বিশেষ যত্ন নেওয়া।

পুজোর মুখে ব্যস্ত রুটিন সামলেও ত্বককে সুস্থ ও সজীব রাখবেন কীভাবে? রূপ বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন রূপরুটিনে কয়েকটি নির্দিষ্ট উপাদান রাখলেই কেল্লাফতে। জেনে নিন কোন ৫টি উপাদান আপনার ত্বকের জেল্লা দ্বিগুণ করতে পারে—

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Puja Skincare Tips to Get Glowing, Radiant Skin Before Durga Puja
ফাইল ছবি

ভিটামিন সি
ত্বকের কোষ সুস্থ রাখতে এবং অকাল বার্ধক্য রোধে এর জুড়ি নেই। ভিটামিন সি ত্বকের প্রয়োজনীয় কোলাজেন ও ইলাস্টিন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বক থাকে টানটান ও মসৃণ। খোলা রোমছিদ্রের সমস্যা দূর করতে এবং কালচে দাগ মেটাতে নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন। পাশাপাশি খাদ্যাভ্যাসেও ভিটামিন সি-যুক্ত ফল রাখুন।

ক্যাস্টর অয়েল
এই তেলের অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ত্বকের যে কোনও সংক্রমণ প্রতিরোধ করে। চোখের তলার ফোলাভাব দূর করতে এবং রোদে পোড়া দাগ বা ট্যান কমাতে ক্যাস্টর অয়েল অত্যন্ত কার্যকরী। রাতে ঘুমানোর আগে সামান্য ক্যাস্টর অয়েল ম্যাসাজ করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

হায়ালুরোনিক অ্যাসিড
ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখতে এই উপাদানটি দুর্দান্ত কাজ করে। ঋতু পরিবর্তনের এই সময়ে ত্বক শুষ্ক হয়ে পড়ার প্রবণতা থাকে। হায়ালুরোনিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে এবং একটি প্রাকৃতিক গ্লো এনে দেয়।

Puja Skincare Tips: 5 Ingredients for Naturally Glowing Skin
ফাইল ছবি

অ্যালোভেরা জেল
সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা যেন বরদান। এটি ত্বকের জ্বালাভাব কমায়, ব্রণর উপশম করে এবং ত্বককে শীতল রাখে। রোদ থেকে ফিরে মুখ ধুয়ে অ্যালোভেরা জেল লাগালে ত্বকের ক্লান্তি নিমেষেই দূর হয়।

গ্রিন টি
গ্রিন টি-তে থাকা প্রচুর পরিমাণের অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ঠান্ডা করে চোখের ওপর রাখলে ডার্ক সার্কেল কমে। এ ছাড়া গ্রিন টি দিয়ে তৈরি টোনার ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণে থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.