হাতেগোনা আর ৪৫দিন। তারপরেই আকাশে ভাসবে পেঁজা তুলোর মতো মেঘ। বেজে উঠবে ভৈরবি। ‘আশ্বিনের শারদপ্রাতে..’। জানান দেবে দেবীপক্ষের আগমন। বাঁধনভাঙা উৎসবের দিনে একঘেয়ে রুটিনের তোয়াক্কা কে কবে করেছে? পুজোর (Durga Puja) দিনগুলোতে ঢাকের কাঠির মাঝে অনেকেই চান শহর ছেড়ে দূরের নীল সমুদ্র কিংবা সবুজ পাহাড়ে একটু জিরিয়ে নিতে। এই শারদীয় ছুটিকে চিরস্মরণীয় করে তুলতে সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। পুজোয় ঘুরে আসতে পারেন এশিয়ার অন্যতম সুন্দর দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার বালিতে।

আরও পড়ুন:
আইআরসিটিসি-র বিশেষ প্যাকেজ
বাঙালির পুজো পরিক্রমায় এ বার বাড়তি মাত্রা যোগ করতে চলেছে আইআরসিটিসি-র বিশেষ আন্তর্জাতিক সফর প্যাকেজ (Tour Package) ‘ব্লিসফুল বালি – ফেস্টিভ স্পেশ্যাল’। শহর কলকাতার ব্যস্ততা কাটিয়ে সরাসরি ইন্দোনেশিয়ার নৈসর্গিক দ্বীপে পাড়ি দেওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অনেকেই। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ সফর। পাঁচ রাত ও ছয় দিনের এই আনন্দযাত্রায় কলকাতা বিমানবন্দর থেকে শুরু হবে উড়ান। যাত্রীদের নিয়ে যাওয়া হবে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে।

কী কী দেখবেন?
আইআরসিটিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মূল আকর্ষণ হল এর নিরবচ্ছিন্ন ও নির্ঝঞ্ঝাট পরিষেবা। বিমান ভাড়া, থাকার জন্য তিন তারা হোটেল, তিন বেলার খাবার এবং ট্রান্সপোর্ট পরিষেবা— সবই থাকবে সংস্থাটির তত্ত্বাবধানে। এ ছাড়া থাকছে সফরবীমার সুবিধাও। পর্যটকেরা দেখতে পাবেন নূসা পেনিসা আইল্যান্ড, কিন্তামণি, উবুদ, উলুনদানু বেদুগুল, বিখ্যাত তানাহ লোৎ মন্দির, লেম্পুয়াং এবং তির্তা গঙ্গা ওয়াটার প্যালেসের মতো কালজয়ী সব পর্যটনক্ষেত্র।

খরচ কত?
ভ্রমণের খরচ অত্যন্ত সাশ্রয়ী। জনপ্রতি সর্বনিম্ন খরচ শুরু হচ্ছে ৬১,৫০০ টাকা থেকে। সিঙ্গল শেয়ারিংয়ের ক্ষেত্রে খরচ পড়বে ৭৯,০০০ টাকা। ডাবল ও ট্রিপল শেয়ারিংয়ের জন্য জনপ্রতি খরচ হবে যথাক্রমে ৭১,৫০০ এবং ৭১,০০০ টাকা। শিশুদের জন্য বেড সহ খরচ ১৯৬৫০০ টাকা এবং বেড ছাড়া ৬১,৫০০ টাকা। তবে বালি পর্যটন কর (প্রায় ৭৮০ টাকা) এবং ভিসা ফি (প্রায় ২৫৯৯ টাকা) পৃথক ভাবে দিতে হবে। এই বিশেষ পুজো প্যাকেজে আসনসংখ্যা মাত্র ২০। তাই সুযোগ হাতছাড়া না করে দ্রুত টিকিট বুকিং সারাই বিজ্ঞের কাজ হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘নেপাল ইজ কলিং’, পাশে দাঁড়াতে বিশ্বের পর্যটকদের কাছে আবেদন ট্যুরিজম বোর্ডের
-
পাঁচটি একে ৪৭, সাতটি পিস্তল, ১৯ হাজার রাউন্ড বুলেট উধাও! তেলঙ্গানায় সেনা ছাউনিতে চুরি
-
‘শীঘ্রই খুন হবেন’, এবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ‘জঙ্গি’দের, প্রাণ বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
-
ক্ষত না শুকনো পর্যন্ত নেপালে ত্রাণ বিলোবেন সোনু সুদ, কাঠমাণ্ডু পৌঁছে কী বার্তা ‘মসিহা’র?
-
যাদবপুরে আর যত্রতত্র দেওয়াল লিখনে ‘না’! ‘জাতীয় সংহতি’ বজায় রাখতে খোলা চিঠি উপাচার্যের