Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Chaitra Sale

অনলাইনের মাঝেও বহু মানুষ আজও অপেক্ষায় থাকেন চৈত্র সেলের

বাংলার অর্থনীতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে বাংলা বছরের শেষ মাস আজও গুরুত্বপূর্ণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৭:৩২

options
link
অনলাইনের মাঝেও বহু মানুষ আজও অপেক্ষায় থাকেন চৈত্র সেলের zoom
চৈত্র সেলের ক্ষেত্রে বিশেষ আকর্ষণ অবশ‌্যই ছাড়।

চৈত্র সেলে  (Chaitra Sale) কেনাকাটায় যেমন উপকৃত হন সাধারণ মানুষ, তেমনই গতি আসে অর্থনীতিতে। তৈরি হয় ‘উৎসব অর্থনীতি’, হাঁফ ছাড়ে মধ‌্যবিত্ত।

বাঙালির বারো মাসে এখন একুশ পার্বণ। তায় কেনাকাটা লেগেই আছে। আরও সুবিধ‌া অনলাইন এসে যাওয়ায়। পুজোর আগে দোকানি ও হকারদের গলায় এক সুর– বাজার নেই। খদ্দের নেই। তবু ভরা চৈত্রের গরমে হয়তো-বা আশার আলো দেখছেন ব‌্যবসায়ীরা। দেখা যাচ্ছে গড়িয়াহাট, শ‌্যামবাজার, বেহালা মার্কেট চত্বরে ভালই ভিড় জমছে ক্রেতাদের। এবং শুধু দেখে ফিরে যাওয়া নয় রীতিমতো প্রায় প্রতে‌‌্যকের হাতে প‌্যাকেট-ব‌্যাগ।

Advertisement

বিক্রেতাদের মত, অনলাইনের সঙ্গে পাল্লা দিতে তঁারাও যৎসামা‌ন‌্য লাভ রেখে বেচে দিচ্ছেন মালপত্র। তা না হলে টিকে থাকা মুশকিল। কেউ কেউ একধাপ এগিয়ে নিজেদের ‘সেল’-এর প্রচার করছেন সোশাল মিডিয়াতে। আবার কোনও দোকানে পুরনো স্টক ক্লিয়ার করা হচ্ছে সেলের অছিলায়।

ডিজিটাল বিপণন, ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ ডিসকাউন্ট অফার এই সময় সাধারণের ক্রয়ক্ষমতাকে উৎসাহিত করে। তবে হাতে দেখে কেনা, এবং বাড়তি সাশ্রয়ের জন‌্য এখনও ভরসা চৈত্র সেল।

বছর দশেক আগেও পয়লা বৈশাখে কেনাকাটা সীমিত থাকত ছোটদের টেপফ্রক, পাতলা বাটিকের জামা-প‌্যান্ট সেট, বড়দের গেঞ্জি, ফতুয়া, পায়জামা ও ছাপা শাড়ির মধে‌্যই। নতুন বছরে গায়ে নতুন সুতোর ছোঁয়া থাক এটাই ছিল বাঙালির মূলমন্ত্র। তাতে বাহার না থাকুক, আন্তরিকতা ছিল ভরপুর। শহর ও শহরতলিতে এখন কেনাকাটার নকশা বদলেছে। বদলেছে চাহিদা। ফলে খুব বেশি হাজার তিনেকে গোটা পরিবারের চার-পঁাচজনের পোশাক কেনার দিনও ফুরিয়েছে। বেড়েছে খরচ ও বাজেট।

তবে ব‌্যতিক্রম রয়ে গিয়েছে বইকি। বাংলা নববর্ষের অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে এটি কেবল সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি অন্যতম ‘অর্থনৈতিক সার্কিট’ যা মধ‌্যবিত্তকে অক্সিজেন জোগায়। ‘উৎসব অর্থনীতি’ বলতে যা বোঝায় আর কী! অর্থাৎ যে কোনও উৎসবকে কেন্দ্র করে বেচাকেনার যে-আবহ তৈরি হয়, সেটি। চৈত্র সেলের ক্ষেত্রে বিশেষ আকর্ষণ অবশ‌্যই ছাড়। দেশীয় বস্ত্রশিল্প, বিশেষ করে তঁাত ও ছাপা শাড়ির চাহিদা থাকে সবচেয়ে বেশি। এমনকী, মেশিনে বোনা সস্তার জামদানিরও বিক্রি বাড়ে। যে মেশিন জামদানি বছরের অন‌্য সময়ে ৬০০ টাকায় বিকোয়, তা সেলের মরশুমে ৩০০ টাকায় মেলে। ফলে যে-মানুষটির পকেটে এই ৩০০ টাকার দাম অনেকখানি, তিনি সারা বছর অপেক্ষা করে থাকেন চৈত্র সেলের। একইভাবে ঘরের নিত‌্যপ্রয়োজনীয় সামগ্রী– যেমন বিছানার চাদরের মতো জিনিসেও বিপুল ছাড় মধ‌্যবিত্তের খানিক উপকার হয়।

বাংলা নববর্ষের অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যাবে এটি কেবল সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি অন্যতম ‘অর্থনৈতিক সার্কিট’ যা মধ‌্যবিত্তকে অক্সিজেন জোগায়। ‘উৎসব অর্থনীতি’ বলতে যা বোঝায় আর কী!

ডিজিটাল বিপণন, ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ ডিসকাউন্ট অফার এই সময় সাধারণের ক্রয়ক্ষমতাকে উৎসাহিত করে। তবে হাতে দেখে কেনা, এবং বাড়তি সাশ্রয়ের জন‌্য এখনও ভরসা চৈত্র সেল। বিশেষ করে চল্লিশোর্ধ্ব ও বয়স্করা দোকানে গিয়ে কেনার পক্ষপাতী থেকে গিয়েছেন এখনও। সামগ্রিকভাবে দেখলে, চৈত্র সেলের এই কেনাকাটা শুধুমাত্র হিড়িক নয়, তা বাংলার অর্থনীতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনেও পরোক্ষ ভূমিকা রাখে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.