সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের বন্ধুত্ব প্রায় ১৭ বছরের৷ তাই অনিল কাপুরের কোনও অনুরোধই ফেলতে পারেন না আমির৷ আর তাই অনিল কাপুরের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘২৪’-এ দেখা যেতে চলেছে আমির খানকে৷
নতুন হলেও ‘২৪’ ধারাবাহিকটি অল্পদিনের মধ্যেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে৷ তাই এবার এই ধারাবাহিকে অভিনয় করার প্রস্তাব দেওয়া হল আমিরকে৷
এর আগে ‘সত্যমেব জয়তে’ রিয়ালিটি শো-তে আমিরকে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল৷ সঞ্চালকের ভূমিকায় প্রশংসা কুড়িয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট৷ তাই এবার ছোটপর্দায় আরও একবার কাজ করতে চলেছেন আমির৷ যদিও এখনও অভিনয় করার বিষয়ে পুরোপুরি সম্মতি দেননি আমির৷ ধারাবাহিকের স্ক্রিপ্ট খুঁটিয়ে পড়ছেন৷
স্ক্রিপ্ট এবং চরিত্র পছন্দ হলে তবেই অভিনয় করবেন তিনি, এমনটাই জানা গিয়েছে৷
প্রসঙ্গত, আমির এবং অনিল একসঙ্গে ‘মন’ ছবিতে অভিনয় করেছিলেন৷ সেই সময়ই তাঁদের বন্ধুত্ব তৈরি হয়৷ আর এই বন্ধুত্বই দু’জনকে এবার এক ধারাবাহিকে অভিনয় করার ইচ্ছে জোগাচ্ছে৷
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের