সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের সঙ্গে কাজ করতে তিনি পছন্দই করবেন৷ নিজের ‘দঙ্গল’ ছবি তৈরির ভিডিওর প্রকাশ অনুষ্ঠানে এসে এসআরকের প্রশংসাই শোনা গেল মিস্টার পারফেকশনিস্টের মুখে৷ এর আগে শাহরুখ-আমিরের বন্ধুত্বের কথা অবশ্য কোনওদিন শোনা যায়নি৷ তবে, শোনা যাচ্ছে, কিং খান নাকি ‘দঙ্গল’ ছবির প্রচারে আমিরকে অনেক সাহায্য করছেন৷ এমনকি আমিরকে নাকি জনসমক্ষে বলতেও শোনা গিয়েছে, শাহরুখ তাঁর বিশেষ বন্ধু৷
এর আগে, অবশ্য আমির-শাহরুখের ঝগড়ার কথাই বেশি জনসমক্ষে এসেছে৷ তাই হঠাৎ করে আমির শাহরুখ বন্ধুত্বের গুঞ্জনে বলিউড সরগরম৷ বলি পাড়ায় এখন জোড় গুঞ্জন, শাহরুখের জন্য নাকি সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এর ব্যবস্থাও করেছেন আমির৷ এবং সেই স্ক্রিনিং-এ যে এসআরকে থাকছেনই সেটাও শোনা যাচ্ছে৷
বলিউডে সল্লু মিঞা মানে সলমনের সঙ্গে অামিরের যে সখ্যতা আছে তা শোনাই যায়৷ কিন্ত শাহরুখ? ‘দঙ্গল’ ছবি দর্শকদের কতটা চমক দেবে জানা নেই, ছবির প্রচারে শাহরুখ-আমিরের বন্ধুত্বের খবর বলিউডকে সত্যিই চমক দিয়েছে৷ অামিরের বিশেষ বন্ধু সলমনের সঙ্গে শাহরুখের ঝগড়ার কথাও কার না জানা, আর সেখানে কিনা সেই শাহরুখের সঙ্গেই সখ্যতা জমাচ্ছেন আমির? নাকি এশুধুই ছবি প্রচারের গিমিক!
সর্বশেষ খবর
-
বন্যায় ভেসেছে ঘর, ত্রাণশিবিরে আশ্রয়, সেই অসম থেকেই জাতীয় ক্যারাটেতে সোনা জনমণির
-
সবচেয়ে ভয়ংকর! সর্বগ্রাসী দাবানলের শিকার কানাডা, জারি জরুরি অবস্থা
-
মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে, কেমন আছেন আমিন?
-
এক ফোনে চোখের আলো! চক্ষুদানে বাংলায় নতুন প্রচার
-
গ্রেপ্তারির খাঁড়া! হাজিরার হ্যাট্রিকের দিনই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের পিএ সুমিত