সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ভাল অভিনেতাদের তালিকায় শেষের দিকে নাম থাকলেও জানেন কি গিনেস বুক অফ রেকর্ডসে অভিষেক বচ্চন হলিউড অভিনেতা উইল স্মিথকে টপকে এখন শীর্ষে৷
অবাক হচ্ছেন?
রেকর্ডটি অবশ্য কম সময় সবচেয়ে বেশি ‘পাবলিক অ্যাপিয়ারেন্স’ করার জন্য৷ ২০০৪ সালে উইল স্মিথ তাঁর ছবি ‘আই, রোবট’-এর প্রচারে ২ ঘন্টায় ৩টি ভিন্ন জায়গায় পৌঁছে যান৷ তারপরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান এই তারকা৷ আর সেই রেকর্ডই ভেঙে দিয়েছেন অভিষেক বচ্চন৷
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিল্লি ৬’৷ বক্স অফিসে খুব সাড়া না ফেললেও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল সিনেমাটি৷ সোনম কাপুর ও অভিষেক বচ্চন অভিনীত এই সিনেমার জন্যই নাকি ১২ ঘন্টায় ৭টি শহরে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ ২২ ফেব্রুয়ারি ২০০৯ অভিষেক, ছবির প্রচার করেন গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, গুরগাঁও, চণ্ডীগড় ও মুম্বইতে৷
এত কম সময়ে প্রায় ১৮০০ কিলোমিটার পৌছনো সহজ কথা নয়৷ যদিও নিজের প্রাইভেট জেট এবং গাড়িতে চেপেই এই অসাধ্য সাধন করলেন জুনিয়র বচ্চন৷ কিন্তু বিশ্ব রেকর্ড গড়া তো আর কম কথা নয়৷
সমালোচকদের অনেকেই যখন অভিষেকের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে ব্যস্ত, তখন তাঁর বিশ্বরেকর্ডের খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ ঝড় তুলেছে৷ অনেকেই বলছেন ‘ছুপা রুস্তম’ অভিষেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আগে তাঁর এই রেকর্ড সমালোচকদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবেই৷
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়