সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন অভিনেতা কিশোর প্রধান। বয়স হয়েছিল ৮৬ বছর। হিন্দি ও মারাঠি বহু ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। তবে তাঁর খ্যাতি ছড়ায় ‘জব উই মেট’ ও ‘লগে রহো মুন্নাভাই’ ছবির জন্য।
সিনেমার পাশাপাশি মঞ্চেও অভিনয় করতেন কিশোর প্রধান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসে শিল্পীমহলে। মারাঠি লেখক চন্দ্রশেখর গোখলে জানিয়েছেন, কিশোর প্রধানের এক অদ্ভুত প্রতিভা ছিল। জনি ওয়াকার ও জয়দীপকে নকল করতে পারতেন তিনি। আশ্চর্যভাবে তাঁদের ফুটিয়ে তুলতেন নিজের অভিনয়ের মাধ্যমে। কিশোর প্রধানের সহকর্মী মারাঠি অভিনেতা সুবোধ ভাবে জানিয়েছেন, তাঁরা একসঙ্গে ‘শুভ লগ্ন সাবধান’ নামে একটি মারাঠি ছবিতে অভিনয় করেছেন। ‘কিশোর কাকা’-র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। কিন্তু গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না তাঁর। কিন্তু সুবোধ শুটিংয়ে ব্যস্ত থাকায় খবর নিতে পারেননি। আজ ‘কিশোর কাকা’-র মৃত্যুর খবর পান তিনি। ভাবেননি এত তাড়াতাড়ি এমন একজন অভিনেতা এত তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে যাবেন।
[ ‘বিতর্কিত’ কবিতা লিখে অসমে হিন্দুত্ববাদীদের রোষের মুখে শ্রীজাত ]
‘শুভ লগ্ন সাবধান’ ছিল কিশোর প্রধানের শেষ ছবি। এর আগে তিনি ‘লালবাগ প্যারেল’ ও ‘শিবাজি রাজে ভোঁসলে বোলটয়’ ছবিতে অভিনয় করেছেন। এছাড়া ১০০-রএ বোশি মারাঠি থিয়েটারে অভিনয় করেন তিনি। ইংরেজি ভাষাতেও তিনি থিয়েটারে অভিনয় করেছেন। ১৮টি ইংরেজি থিয়েটারে অভিনয় করেন তিনি। তবে তাঁকে জনপ্রিয়তা দেয় ‘জব উই মেট’। সেখানে একটি সংলাপে তিনি বলেছিলেন, একা কোনও মেয়ে খোলা সিন্দুকের মতো।’
[ জঞ্জালের গাড়িতে সদ্যপ্রয়াত মৃণালের পাণ্ডুলিপি ]
সর্বশেষ খবর
-
৫ বছর ধরে বৃদ্ধের অ্যাকাউন্টে বিধবা ভাতা! তদন্তে প্রশাসন
-
নেপালে ‘জলদানবে’র হাঁ-মুখের সামনেও অটুট ‘গ্রিন হাউস’, ভাইরাল অক্ষত বাড়ির ভিডিও
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ