সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে খাকি উর্দি৷ চোখেমুখে জেদ৷ যে কোনও পরিস্থিতি দেখলেই কড়া হাতে তার মোকাবিলা করা৷ তাঁর ভাবমূর্তি এমনই৷ আমজনতা তাঁকে এ রূপেই দেখতে অভ্যস্ত৷ সেই তিনি কিনা ছেড়ে রাখলেন খাকি উর্দি৷ পরিবর্তে পরনে উঠল বিকিনি৷ আর অন্যায়ের প্রতিবাদী রূপ ছেড়ে মুহূর্তে হয়ে উঠলেন লাস্যময়ী৷ তবে কি বিকিনি পরার সাধেই খাকি উর্দির মায়া ছাড়লেন এই সুন্দরী?
কিন্তু কে ইনি? আমদর্শক এঁকে চেনেন ‘দিয়া ও বাতি হাম’ সিরিয়ালের দৌলতে৷ পর্দায় ইনি আইপিএস অর্পিতা খান্না৷ আসলে ঋষিণা কান্ধারি৷ ছোটপর্দায় যাঁরা যে রূপে আসেন সাধারণ মানুষের কাছে তাঁদের সেই ইমেজটিই ছাপ রেখে যায়৷ তার বাইরে অন্য কোনও রূপে তাঁকে ভাবতেও পারেন না ড্রয়িংরুমের দর্শক৷ কিন্তু কখনও কখনও এই স্টিরিওটাইপ ভেঙে দেন খোদ অভিনেত্রীরাই৷ ইদানীং ছোটপর্দার বেশ কয়েকজন অভিনেত্রী বিকিনিতে শুট করে নিজেদেরকে বোল্ড ও সাহসী বলে প্রমাণ করেছেন৷ সেই একই পথে হাঁটলেন ঋষিণাও৷ সম্প্রতি তাঁর হেকটিক শিডিউল থেকে কয়েকদিনের ছুটি ম্যানেজ করতে পেরে্ছিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী৷ আর সেই অবসরে চেনা ইমেজ ফেলে একেবারে নতুন হয়ে সকলের কাছে ধরা দিলেন তিনি৷ বিকিনিতে শরীরী আবেদনের মায়া ছড়িয়ে দেখা দিলেন লাস্যময়ী রূপে৷ যদিও খাকি উর্দি তাঁকে যে জনপ্রিয়তা দিয়েছে তা তিনি কখনওই ভুলতে পারেন না৷ ছুটি থেকে ফিরে তাঁকেও ফিরতে হবে চেনা পোশাক ও ইমেজের ঘেরাটোপেই৷ তবে আপতত কিছুটা সময় অন্য ঋষিণার ছবি তিনি উপহার দিয়ে গেলেন তাঁর ফ্যানদের৷
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪