সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির জগতে এখনও পা রাখেনি৷ তবে তার ফ্যানের সংখ্যা সুপারস্টার বাবাকেও মাঝে-মধ্যে অবাক করে দেয়৷ তাকে এক ঝলক দেখার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করে তার অনুগামীরা৷ ঠিকই বুঝেছেন৷ কথা হচ্ছে, শাহরুখ পুত্র আব্রামের৷ জন্মের পর থেকেই যে কোনও না কোনও কারণে খবরের শিরোনামে থাকে৷ এবার বাবার সঙ্গে এক সাক্ষাৎকারের অনুষ্ঠানে যোগ দিল ছোট্ট আব্রাম৷
(কোন লক্ষণ দেখে বুঝবেন আপনিও মানসিক অবসাদে ভুগছেন?)
সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন কিং খান৷ ক্যামেরা থেকে খানিক দূরে দাঁড়িয়ে বাবার কথা শুনছিল আব্রাম৷ কিন্তু বেশিক্ষণ বাবার থেকে আর দূরে থাকতে পারল না সে৷ না, একঘেমেয়ির কারণে নয়৷ জুনিয়র খানের বুড়ো আঙুলে নাকি খুব ব্যথা করছিল৷ তাই ছুটে গিয়ে বাবাকে ব্যথার জায়গাটা দেখিয়ে দেয় সে৷ বাবাও ম্যাজিক করে এক মুহূর্তে ছেলের ব্যথা উধাও করে দেন৷ আব্রামকে কাছে পাওয়ার এমন সুযোগ কি আর সঞ্চালক হাতছাড়া করতে চান? ‘রইস’, ‘কাবিল’-এর সাফল্যের মাঝেও যার টিআরপি আকাশছোঁয়া, তার মুখ থেকে দু-একটা কথা না শুনলে হয়? তাই তারও সাক্ষাৎকার নেওয়া হল৷ আব্রামের উপস্থিতিই লাইভ অনুষ্ঠানকে আরও জমজমাট করে তুলল৷ বাবা-ছেলের মিষ্টি কথোপকথন দেখে দর্শকদের মুখ থেকে একটা আওয়াজই বেরিয়ে এল, “অঅঅ…৷”
(বনশালিকে জুতো মারলে ১০ হাজার টাকা ইনাম ঘোষণা বিজেপি নেতার)
সাড়ে তিন বছরের আব্রাম যে বাবার বাধ্য ছেলে, ভিডিও দেখলেই তা বুঝতে পারবেন আপনিও৷ ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ জুনিয়র খানের প্রথম সাক্ষাৎকার দেখে ফেলুন ক্লিক করে ৷
We got to witness some very adorable moments between the doting dad SRK & little AbRam Khan during FB live chat with @TheViralFever! ❤ pic.twitter.com/BxB3LRQ3FR
— SRK Universe (@SRKUniverse) January 29, 2017
সর্বশেষ খবর
-
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?