Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Neem Karoli Baba

‘হনুমান অংশ’-এর সাফল্যের মাঝেই আসছে ‘নিম করোলি বাবা’, কোথায় কখন দেখবেন?

প্রোমোর ভয়েসওভার অনুযায়ী, 'যে মানুষের কাহিনি গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল এবার সামনে আসবে তাঁর জীবনকে ঘিরে থাকা অলৌকিক গাথাগুলি।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৯:১২

options
link
‘হনুমান অংশ’-এর সাফল্যের মাঝেই আসছে ‘নিম করোলি বাবা’, কোথায় কখন দেখবেন? zoom
নিম করোলি বাবা প্রোমো। ছবি: সোনি লিভ
Advertisement

মাত্র দু’কোটি খরচ করে বিশাল চতুর্বেদী তৈরি করেছেন ‘হনুমান অংশ’। কিন্তু, বক্স অফিস কালেকশন দেখে লজ্জায় মুখ ঢাকছে বিগ বাজেট ছবিগুলো তা বললে অত্যুক্তি হবে না। বলিউডের হেভিওয়েট তারকাদের সমসাময়িক ছবির বক্স আয় ‘হনুমান অংশ’-এর সাফল্য থেকে হাজার হাজার মাইল দূরে। নিম করোলি বাবার আশীর্বাদে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আয়ের অঙ্ক। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪১০.৭৫ কোটি ছুঁয়েছে ‘হনুমান অংশ’-এর আয়। ভক্তিমূলক ছবিতেই মোক্ষলাভ, তা বললে অত্যুক্তি হবে না। এর মাঝেই টেলিভিশন ও ওটিটির পর্দায় নিম করোলি বাবার (Neem Karoli Baba) জীবনকাহিনি। ‘সোনি লিভ’-এ প্রকাশ করা হল প্রোমো।

নতুন সিরিজের ঘোষণা হতেই খুশির আবহ দর্শকমহলে। ৩০ সেপ্টেম্বর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন সিরিজটির প্রথম প্রোমো প্রকাশ করেছে। ‘নিম করোলি বাবা’র নামেই সিরিজের নামকরণ করা হয়েছে। সোনি টিভিতে সম্প্রচারিত হওয়ার পাশাপাশি ‘সোনি লিভ’-এও হবে নতুন সিরিজের স্টিমিং। নিম করোলি বাবাকে ঘিরে থাকা আধ্যাত্মিক জগতের কিছু ঝলক দেখা গিয়েছে প্রোমোতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Neem Karoli Baba's spiritual journey is coming to Sony TV and SonyLIV
‘হনুমান অংশ’

ক্যাপশনে লেখা, ‘খুব শীঘ্রই সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সোনি লিভে সম্প্রচারিত হবে।’ তাঁর জীবনকে ঘিরে প্রচলিত নানা কাহিনি ও অলৌকিক ঘটনার ওপরই সিরিজের গল্প এগবে বলেই প্রাথমিক অনুমান। প্রোমোর ভয়েসওভার অনুযায়ী, ‘যে মানুষের কাহিনি গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল এবার সামনে আসবে তাঁর জীবনকে ঘিরে থাকা অলৌকিক গাথাগুলি।’

গায়ে শাল জড়িয়ে নিম করোলি বাবার ভক্তি ও হনুমানজির আশীর্বাদের ঝলকই রয়েছে কয়েক সেকেণ্ডের প্রোমোতে। তবে এখনও পর্যন্ত নির্মাতারা সিরিজটির অভিনেতা-অভিনেত্রীদের নাম, প্রিমিয়ারের তারিখ কিংবা মোট ক’টি পর্ব থাকবে সেবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি। হনুমান অংশের সাফল্যে গর্বিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

Neem Karoli Baba's spiritual journey is coming to ott platform
টিম ‘হনুমান অংশ’-এর শাহী সাক্ষাৎ। ছবি: সোশাল মিডিয়া

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ করে টিম ‘হনুমান অংশ’। সংঘ পরিবারের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কটি ভজন অনুষ্ঠানে মোদির সামনে ভজন পরিবেশন করেছেন পরিচালক বিশাল চতুর্বেদী। গভীর মনোসংযোগের সঙ্গে ভজন শোনেন এবং খঞ্জনি বাজিয়ে উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.