Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ২৬ জুন ২০২৬

‘ভুটু ভাইজান’-এর সাফল্যে গর্বিত গায়িকা আকৃতি কক্কর, জানেন কেন?

কী জানালেন বলিউডের গায়িকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১৮:১৭

options
link
‘ভুটু ভাইজান’-এর সাফল্যে গর্বিত গায়িকা আকৃতি কক্কর, জানেন কেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে সানগ্লাস। গায়ে লেদার জ্যাকেট। সলমন খানকেও টক্কর দিচ্ছে টলিউডের নতুন ভাইজান। ভুটু ভাইজান। এক ‘হামি’তেই কেল্লাফতে। বক্স অফিসে নিজেদের সুনাম বজায় রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। হিটের তকমা পেয়েছে পরিচালক জুটির নতুন ছবি। এদিকে ইউটিউবে ভুটু ভাইজান-এর জয়যাত্রা অব্যাহত। ইতিমধ্যেই একুশ লক্ষ দর্শক দেখে ফেলেছেন হামির এই গান। যার নেপথ্যের নায়ক শ্রেয়ান ভট্টাচার্য। সারেগামাপা লিটিল চ্যাম্পস-এর বিজেতা। ব্রত বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি এই গানে কণ্ঠ দিয়েছে মেদিনীপুরের এই ওয়ান্ডার বয়ই। সেই সূত্রেই এল আকৃতি কক্করের প্রশংসা।

[ফিরে এল ‘দিলবর’ মাদকতা, নোরার শরীরী হিল্লোলে মাতোয়ারা সিনেপ্রেমীরা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সারেগামাপা লিটল চ্যাম্পস-এর বিচারক ছিলেন আকৃতি। অঞ্জলি গায়কোয়াড়ের সঙ্গে শ্রেয়ান তখন যৌথভাবে জয়ী হয়েছিল। তিনি সাক্ষী ছিলেন সেই মুহূর্তের। মুগ্ধ হয়েছিলেন শ্রেয়ানের কণ্ঠের জাদুতে। ভুটু ভাইজান-এর সাফল্যে তাই উচ্ছ্বসিত বলিউডের গায়িকা। নিজের আনন্দ জাহির করেছেন টুইটারে। লিখেছেন, সাফল্যের পথ প্রতিভা খুঁজেই নেয়। একদিন শ্রেয়ানের বিচারক ছিলেন তিনি। আজ খুদে জিনিয়াস সিনেমায় গান করছে। আর ইউটিউবে ভুটু ভাইজান-এর দর্শকসংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে। এর জন্য গর্বিত গায়িকা।

 

[ট্রেলারের বদলে আপলোড হল গোটা ছবি, সমস্যায় সোনি]

মে মাসের ১১ তারিখ মুক্তি পেয়েছিল হামি। এখনও তার সাফল্যের ধারা অব্যাহত। ভুটু, চিনিদের মিষ্টি ‘হামি’-তে মজেছেন দর্শক। বক্স অফিসের রিপোর্টেই মিলেছিল তার প্রমাণ। এবার মিলল ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াতেও।

 

[হেনস্তার শিকার আয়েশা টাকিয়া, টুইটারে অভিযোগ স্বামীর]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.