সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনাদের দিকে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি৷ অনেকেই তা ছবির প্রমোশনের জন্য বলে খোঁটাও দেন৷ কিন্তু নিন্দুকদের সমস্ত সমালোচনা মাথায় নিয়েও নিজের কাজ করে চলেন অক্ষয়৷ এবার মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যায় বিপর্যস্ত গ্রাম দত্তক নেওয়ার পরিকল্পনা নিলেন তিনি৷
নানা কারণে কৃষকদের আত্মহত্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র৷ এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন অক্ষয়৷ দেখা করেন সে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে৷ তিনি তাঁকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করেন৷ কীভাবে গ্রামের পর গ্রামে বিপাকে পড়ে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, সেই অসহায়তা তুলে ধরেন৷ আর এরপরই অক্ষয় একটি গ্রাম দত্তক নেওয়া ইচ্ছে প্রকাশ করেন৷ সেইমতো মন্ত্রক জেলাশাসককে নির্দেশ দেয়, অক্ষয়কে একটি গ্রাম বেছে দেওয়ার জন্য৷ পিম্পরি বুটি নামে একটি গ্রামের কথা উঠে আসে এই প্রসঙ্গে৷ জেলাশাসক দত্তক নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি খতিয়ে দেখছেন৷
ছবির নায়ক হিসেবে এই সমাজের থেকে তিনি পেয়েছেন অনেক৷ আর তাই সমাজকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তিনি অকৃপণ৷ আর এ ব্যাপারে যে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্তত বলিপাড়ায় কেউ নেউ, তা বলারও অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ