সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে কখনই স্বীকার করেন না৷ কিন্তু বি-টাউনে কান পাতলেই শোনা যায় সিদ্ধার্থ-আলিয়ার প্রেমের গুঞ্জন৷ এমনকী, সিদ্ধার্থকে সেরা ‘কিসার’-এর সার্টিফিকেটও দিয়েছেন আলিয়া৷ এবারে খোলাখুলি নিজেদের ‘আশিকি’র কথা স্বীকার করে নিলেন বলিউডের এই হট কাপল৷ তবে অফস্ক্রিন নয় অনস্ক্রিন!
ঘোষণাটা আসলে করেছেন আলিয়ার খুড়তুতো ভাই মোহিত সুরি৷ অবশেষে ভাট ক্যাম্পের সিনেমায় অভিনয় করতে চলেছেন ভাট-কন্যা৷ ‘আশিকি ৩’-এ মুখ্য ভূমিকায় থাকছেন আলিয়া৷ সঙ্গে থাকছেন তাঁর বিশেষ বন্ধু এবং ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর কো-স্টার সিদ্ধার্থ মালহোত্রা৷
ছবির জন্য গান আগেও গেয়েছেন আলিয়া৷ তবে এই প্রথমবার ক্যামেরার সামনে গায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে৷ শোনা গিয়েছে, এর জন্য নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলিউড বিউটি৷ নিজের সেরাটাই দিতে চান তিনি এই ছবিতে৷ কারণ নতুন ছবির চিত্রনাট্য লিখছেন তাঁর বোন শাহিন ভাট৷
সর্বশেষ খবর
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর