Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

বর্তমানকে সঙ্গে নিয়েই প্রাক্তন স্ত্রী’র জন্মদিন সেলিব্রেশন আমিরের

দেখুন সেলিব্রেশনের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৭, ১২:১৩

options
link
বর্তমানকে সঙ্গে নিয়েই প্রাক্তন স্ত্রী’র জন্মদিন সেলিব্রেশন আমিরের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙেছে। কিন্তু তিক্ততা নেই। অতীতের আছে তার জায়গায়। বর্তমান বর্তমানে। সম্পর্কের সমীকরণটা ঠিক এতটাই জলবত তরলং করে তুললেন আমির খান। আর প্রাক্তন স্ত্রী রিনা দত্তের পঞ্চাশতম জন্মদিনটা তাই খোশমেজাজেই কাটালেন আমির খান। সঙ্গে ছিলেন বর্তমান স্ত্রী কিরণ রাও।

 জানেন, কেবিসিতে অমিতাভের কম্পিউটরে কী কী দেখা যায়? ]

Advertisement

কেরিয়ারের একেবারে গোড়ার দিকে আমিরের সঙ্গে আলাপ রিনার। তখন সহকারী পরিচালকের কাজ করছিলেন আমির। শুটিং চলাকালীন ক্যামেরা জোনের মধ্যে বারবার ঢুকে পড়ছিল একটি মেয়ে। কড়া ধমক দিয়েছিলেন আমির। পরে খারাপ লাগে। মেয়েটির সঙ্গে ভালভাবে কথা বলেন। সেই আলাপ গড়ায় পরিণয়ে। ষোলো বছর টিকেছিল দাম্পত্য। ২০০২ সালে রিনার সঙ্গে সম্পর্কে ইতি টেনে কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিন্তু রিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা রয়েই গিয়েছে। কোথাও কোনও তিক্ততা নেই। এমনকী আমিরের বর্তমান স্ত্রীও এ নিয়ে বেশ খোলামেলা। ‘সত্যমেব জয়তে’ চলার সময় দু’জনকে এক ফ্রেমে দেখাও গিয়েছিল। ইন্ডাস্ট্রির পরিচিতরা বলেন, রিনা ও তাঁর ছেলে মেয়েদের সঙ্গে কিরণ আজাদকে নিয়ে প্রায়শই বেরিয়ে পড়েন। বা কোনও বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটান।

#haappybirthday #reenadutta

A post shared by Aamir_khan_2014 (@aamir_khan_2014) on

 রেখার জন্মদিন যেন ছক ভাঙতে পারা সাহসেরই সেলিব্রেশন ]

রিনার পঞ্চাশতম জন্মদিনটাও ছিল দু’জনের কাছেই বিশেষ। ‘সিক্রেট সুপারস্টার’-এর প্রমোশনে এই মুহূর্তে ভয়ানক ব্যস্ত আমির। কিন্তু ব্যস্ততা সরিয়ে রেখেই সোমবার গিয়েছিলেন জন্মদিনের পার্টিতে। আসলে পুরো পরিকল্পনাই ছিল আমির-রিনার সন্তান ইরা ও জুনেইদের। বাবার সঙ্গে তাদের সম্পর্ক ভালই। আর মায়ের জন্মদিনে বাবাকে কাছে চেয়েছিল তারা। হাজির বাবা আমিরও। তবে মজার বিষয় হল সঙ্গে ছিলেন কিরণ রাও। প্রাক্তন ও বর্তমানকে সঙ্গে নিয়েই জমজমাট সেলিব্রেশনে মাতেন আমির। খোলেন শ্যাম্পেনের বোতলও।

#AamirKhan’s wife #KiranRao(L) and former wife #ReenaDutta during the #SatyamevJayate #WaterCup awards 2016 in Mumbai . (PTI)

A post shared by EconomicTimes_Lifestyle (@etpanache) on

তিক্ততা বা ইগো বাদ দিলে সম্পর্ক যে কতটা সহজ পরিণতি পেতে পারে, তাই-ই যেন প্রমাণ করে দিয়েছেন আমির-রিনা।

#reenadutta

A post shared by “Mohammed Aamir Hussain Khan” (@aamirkhanxx) on

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.