সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে সকলেই চান নিজের মনের ইচ্ছে পূরণ হোক৷ আর তা পূরণ যদি করেন স্বয়ং অমিতাভ বচ্চন তবে তো কথা নেই৷ ক্যানসার আক্রান্ত হার্দিকার জন্মদিনের ইচ্ছে পূরণ হল এভাবেই৷

তিনি বলিউডের শাহেনশাহ৷ হাজারও ব্যস্ততা তাকে অহরহ ঘিরে থাকে৷ কিন্তু ফ্যানের ডাকে সাড়া দিতে সবকিছুকে সরিয়ে রাখলেন অমিতাভ বচ্চন৷ এ ফ্যানও যে তাঁর কাছে স্পেশাল৷ কেননা হার্দিকা নামে ওই ফ্যান ক্যানসার রোগে আক্রান্ত৷ নিজের জন্মদিনে তাঁর ইচ্ছে ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করার৷ কিন্তু হার্দিকার শারীরিক অবস্থা যেরকম তাতে তাঁর পক্ষে যাওয়া ছিল অসম্ভব৷ খবর পেয়ে বিগ বি নিজেই দেখা করতে আসেন তাঁর সঙ্গে৷ নিজের হাতে কেক খাইয়ে দেন তাঁকে৷ ফুলের বোকে দিয়ে তাঁকে জন্মদিনের অভিনন্দন জানান৷

ব্লগে এই ফ্যানের কথা লিখেওছেন অমিতাভ৷ জানিয়েছেন, মারণরোগে আক্রান্ত হলেও এ যুদ্ধে লড়াই ছাড়েননি হার্দিকা৷ লড়াইয়ে সে জয়ী হবে এমনটাই প্রার্থনা করেছেন বিগ বি৷
সর্বশেষ খবর
-
কয়েক ঘণ্টার মধ্যেই ফের জোরাল ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
-
রাত নামলেই চলত দেহব্যবসা! স্বাধীনতা দিবসে বসিরহাটের গেস্টহাউসে চলা কেলেঙ্কারির পর্দাফাঁস
-
মুখে বন্দে মাতরম, মনে দেশপ্রেম! জলবন্দি স্কুলে নৌকায় চেপে স্বাধীনতা দিবস উদযাপন খুদে পড়ুয়াদের
-
‘অরবিন্দের যোগচর্চা ফিরিয়েছেন মোদি’, জন্মদিনে ঋষি অরবিন্দর বাড়ি গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর
-
রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের