Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

প্রসেনজিতের জন্য এবার এই কাজটিই করলেন বিগ বি

জানেন ‘স্টার অফ বেঙ্গল’কে কী বললেন বলিউডের শাহেনশা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৭:৩৯

options
link
প্রসেনজিতের জন্য এবার এই কাজটিই করলেন বিগ বি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকটা সময় এখানে কাটিয়েছেন৷ তাই এই শহর তাঁর বড় আপন৷ বাংলা সিনেমা তেমন করেননি বটে কিন্তু টলিউডের প্রতি হামেশা টান রয়েছে তাঁর৷ নিয়মিত যোগাযোগ রয়েছে শিল্পীদের সঙ্গে৷ তাই কিছু পছন্দ হলেই তা জাহির করেন সোশ্যাল মিডিয়ায়৷ এবার করলেন বন্ধু প্রসেনজিতের জন্য৷ টুইট করলেন প্রসেনজিতের নতুন ছবি ‘ওয়ান’-এর ট্রেলার৷ সেই সঙ্গে বন্ধুকে ‘স্টার অফ বেঙ্গল’ বললেও সম্বোধন করলেন বিগ বি৷

পয়লা বৈশাখেই দর্শকদের জন্য ভাল-মন্দের গোলকধাঁধা নিয়ে মুক্তি পাচ্ছে পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবি৷ মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও দেখা যাবে যশ দাশগুপ্ত, নুসরত জাহান, ব়্যাচেল হোয়াইটকে৷ ইউটিউবে ইতিমধ্যে আড়াই লক্ষেরও বেশি মানুষ দেখা ফেলেছেন ছবির প্রথম ঝলক৷ তবে এখন পর্যন্ত গোটা টিমের কাছে সবচেয়ে বড় পাওনা বোধহয় সিনিয়র বচ্চনের শুভেচ্ছা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.