সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শকের অভিনন্দন অভিনেতার কাছে বড় পাওনা৷ যে কোনও অভিনেতাই এই সাধুবাদটুকুর জন্যই পর্দার চরিত্রে প্রাণপ্রতিষ্ঠা করেন৷ আর প্রশংসা যদি আসে দর্শক অমিতাভ বচ্চনের থেকে তবে তো নিঃসন্দেহে তা ভিন্ন মাত্রার৷ সেই সাধুবাদের সাক্ষী হলেন সরবজিৎ রণদীপ হুডা৷
তরুণ অভিনেতাদের কাজ দেখে বরাবরই উৎসাহ দেন অমিতাভ বচ্চন৷ এর আগে ‘কুইন’ কঙ্গনা রানাউতকে চিঠি লিখেছিলেন তিনি৷ ছবিতে তাঁর ‘পাওয়ার প্যাক্ট’ অভিনয় দেখে জানিয়েছিলেন, তাঁর মতো সহকর্মীর সঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পেরে গর্বিত তিনি৷ বলিউডের ‘শাহেনশাহ’ হয়েও সমস্তরকম স্টারের তকমা তিনি অনায়াসে ফেলে দিতে পারেন৷ অভিনেতা হিসেবে অভিনেতার প্রশংসা করতে একবিন্দু কার্পণ্য করেন না৷ তা আরও একবার প্রমাণ হল রণদীপ হুডাকে লেখা তাঁর চিঠিতে৷
চিঠিতে বিগ বি জানিয়েছেন, রণদীপের অভিনয়ের তিনি বরাবরই ভক্ত৷ কিন্তু সরবজিৎ হয়ে রণদীপ যা অভিনয় করেছেন, তাতে চিঠি না লিখে তিনি থাকতে পারেননি৷ তাঁর কেরিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন বিগ বি৷ তাঁর অভিনয় প্রতিভা প্রকাশের সুযোগ যেন তিনি আরও পান, এ কামনাও করেছেন বিগ বি৷
প্রসঙ্গত এ ছবিতে সরবজিতের বোনের চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চনও৷ কিন্তু ঘরের সম্পর্ককে সরিয়ে রেখে অভিনেতা হিসেবে অভিনয়েরই প্রশংসা করেছেন বিগ বি৷
সরবজিৎ হয়ে এরপর হয়ত আরও পুরস্কার পাবেন রণবীর৷ তবে এ চিঠি যে তাঁর অভিনেতা জীবনের সবথেকে বড় পুরস্কার হয়ে থাকবে, তা সহজেই অনুমান করা যায়৷
Feels like a validation sir,u r my idol,a legend I’ve always admired,feel humbled & honoured 🙏 @SrBachchan #Sarbjit pic.twitter.com/pOZuTA0Xn2
— Randeep Hooda (@RandeepHooda) May 20, 2016
সর্বশেষ খবর
-
হাই কোর্টে স্বস্তি মহুয়ার, নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা খারিজ করে মামলা স্থানান্তর
-
এগারো থেকে ওপেনার, ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়া সুজাতার রূপকথার নেপথ্যে শিবসাগর
-
মোদির জন্মদিনে বঙ্গে একগুচ্ছ কর্মসূচি বিজেপির, দীর্ঘায়ু কামনা করে জ্বলবে প্রদীপ
-
শরণার্থী সমস্যায় ‘বিপন্ন’ ইউরোপ, প্রথমবার জার্মানিতে ভোটে ঐতিহাসিক জয় ‘হিটলারপন্থী’ দলের!
-
একই দিনে ভিন্ন দেশে দু’টো আলাদা ম্যাচে নামবে টিম ইন্ডিয়া! কেন গিল-শ্রেয়সদের এই অবস্থা?