সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজি পোড়ালেই বাতাসে ছড়াচ্ছে দূষণের বিষ৷ তার জেরেই ক্ষতি হচ্ছে সকলের৷ তাই অনেকেই এবার পরিবেশ দূষণ যাতে না হয়, সেভাবে দিওয়ালির আনন্দে মেতে উঠেছিলেন৷ আলোর উৎসবে আনন্দের মুহূর্তের বেশিরভাগ সেলেব্রিটির ছবিই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ বিগ বি দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে৷ আর সেই ছবির ফলেই নেটদুনিয়ায় জোর সমালোচনা হয়েছে তাঁকে নিয়ে৷
[নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দীপাবলি উদযাপন সুস্মিতার, ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট]
অমিতাভ বচ্চন ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন৷ ছবি দুটিতেই বেশ স্পষ্ট পরিবারের সঙ্গে দিওয়ালি ভালই কেটেছে তাঁর৷
[মীনাম্মাকে বিয়ে করছে সিম্বা, ইনস্টাগ্রামে পোস্ট উচ্ছ্বসিত রোহিতের]
একটি ছবিতে জয়া বচ্চনের সঙ্গে ফুলঝুরি হাতে দেখা গিয়েছে তাঁকে৷
[ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিরো’-এর ট্রেলার]
অপর একটি ছবিতে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন বিগ বি৷ ছবিতে রয়েছেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই ও ছোট্ট আরাধ্যা৷ ওই ছবিটিতেও দেখা গিয়েছে তাঁরা বাজি ফাটাচ্ছেন৷
[নতুন সম্পর্কে জড়ালেন সিদ্ধার্থ, সেই মহিলা কে জানেন?]
এই ছবি দুটি দেখার পর নেটিজেনরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন৷ সুখী বচ্চন পরিবার দিওয়ালির আনন্দে মেতে উঠেছেন, এটা দেখে খুশি না হয়ে পারা যায় না৷ আবার কারও কারও মতে, একজন সেলেব্রিটি হয়েও, দূষণের কথা না ভেবে এভাবে বাজি ফাটানো উচিত হয়নি অমিতাভের৷ যেভাবে বাজির ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি, তাতে নাকি দূষণ আরও বাড়তে পারে বলেই দাবি নেটিজেনদের একাংশের৷ আবার কারও কারও মতে, এই ছবি পোস্ট করার আগে বিগ বি-র পরিবেশ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ছিল বলেই দাবি৷ নেটিজেনরা যতই প্রতিক্রিয়া দিক না কেন, বিগ বি যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন৷ এখনও কোনও মন্তব্যই করেননি তিনি৷
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের