সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসকে সেললুয়েডের পর্দায় তুলে আনা বড় পূণ্যকর্ম৷ তবে, তার সত্যতা যাচাই করা অত্যাবশক৷ বিশেষ করে সেই ইতিহাস যদি ভারতবর্ষের সবচেয়ে পুরনো সভ্যতা ‘মহেঞ্জোদড়ো’ সম্পর্কে হয়ে থাকে৷
একেই পর্দায় তুলে আনবেন বলে দাবি করেছিলেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর৷ এনেওছেন৷ সাড়ম্বরে প্রথম ঝলকও প্রকাশিত হয়েছে৷ কিন্তু, কোথায় কী? দর্শকদের মন ভরল কই? উল্টে ইতিহাস বিকৃতির দায়ে পড়লেন আশুতোষ৷
এমনিতেই প্রথম ঝলক প্রকাশ হওয়ার পর থেকেই টুইটারে বয়ে গিয়েছে সমালোচনার বন্যা৷ এর মধ্যেই ‘মহেঞ্জোদড়ো’ নিয়ে পরিচালক আশুতোষকে খোলা চিঠি লিখলেন ইতিহাসের এক ছাত্র৷ চিঠিতে ইতিহাসকে বিকৃত করার জন্য বলিউড পরিচালককে একহাত নিয়েছেন পরিচালক৷
তাঁর মতে, মহেঞ্জোদড়োর সভ্যতার মানুষরা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন৷ এমনকী সেই সময় নারীরাও এত নিখুঁত পোশাক পরতেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ হৃতিক রোশনের পোশাক পরিচ্ছদ নিয়েও উঠেছে প্রশ্ন৷ ছবির ভাষাও অতন্ত নিম্নমানের বলে জানিয়েছেন ইতিহাসের ওই ছাত্র৷
তাঁর বক্তব্য, ইতিহাস নিয়ে ছবি করা খুবই বুদ্ধিমানের কাজ, তবে তাকে বিকৃত করা মোটেও উচিত নয়৷ ট্রেলার দেখে এতটাই আশাহত তিনি, আশুতোষের ছবি দেখতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তাঁর৷ ভারতের এই প্রাচীন ইতিহাস নিয়ে এমনিতেই কৌতুহলের শেষ নেই, তাকে এভাবে বিকৃত না করার অনুরোধ জানিয়েছেন ইতিহাসের স্নাতক৷
সর্বশেষ খবর
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?