Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Ankita chakraborty

চুলে ঢাকা স্তনযুগল! আলো-আঁধারিতে অঙ্কিতার পরনে শুধুই অন্তর্বাস, নেটভুবনে ঝড়

বুধবার সোশাল মিডিয়ায় এক আলো-আঁধারি ফ্রেম ভাগ করে নেন অভিনেত্রী। যে দুঃসাহসী ছবি দেখে নেটবাসিন্দাদের রীতিমতো চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৭:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৭:৪৩

options
link
চুলে ঢাকা স্তনযুগল! আলো-আঁধারিতে অঙ্কিতার পরনে শুধুই অন্তর্বাস, নেটভুবনে ঝড় zoom
আলো-আঁধারিতে অঙ্কিতার পরনে শুধুই অন্তর্বাস, নেটভুবনে ঝড়
Advertisement

বরাবরই ছকভাঙা সাজে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন অঙ্কিতা চক্রবর্তী। স্রোতের বিপরীতে সাঁতরানোই পছন্দ অভিনেত্রীর। সিনেমা, সিরিয়াল, ধারাবাহিক মিলিয়ে নয় নয় করে ইন্ডাস্ট্রিতে দেড় দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। বাংলার গণ্ডি পেরিয়ে ‘ঝনক’ সিরিয়ালের জন্য মুম্বই নিবাসী হয়েছেন বছর কয়েক আগেই। এবার বোল্ড ফটোশুটে নেটভুবনে ঝড় তুললেন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)।

আলো-আঁধারি ঘরে দুধসাদা বিছানায় বসে রয়েছেন অঙ্কিতা। পরনে শুধুই কালো অন্তর্বাস। খোলা চুল নেমেছে কাঁধ বেয়ে। তা দিয়েই ঢাকা স্তনযুগল।

বুধবার সোশাল মিডিয়ায় এক আলো-আঁধারি ফ্রেম ভাগ করে নেন অভিনেত্রী। যে দুঃসাহসী ছবি দেখে নেটবাসিন্দাদের রীতিমতো চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়! নায়িকার ভাগ করে নেওয়া ছবিতেই দেখা গেল, আলো-আঁধারি ঘরে দুধসাদা বিছানায় বসে রয়েছেন অঙ্কিতা। পরনে শুধুই কালো অন্তর্বাস। খোলা চুল নেমেছে কাঁধ বেয়ে। তা দিয়েই ঢাকা স্তনযুগল। দৃঢ় দৃষ্টিতে চেয়ে রয়েছেন ক্যামেরার দিকে। আর সেই ছবি ভাগ করে নিয়েই ক্যাপশনে আলো-ছায়ার মায়ায় মেতে ওঠার কথা জানিয়েছেন অভিনেত্রী। অঙ্কিতার এহেন বোল্ড ছবিতেই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে নেটভুবনের একাংশের। প্রশংসার পাশাপাশি অবশ্য় ধেয়ে এসেছে কটাক্ষ, সমালোচনাও। চর্চারও অন্ত নেই।

Advertisement
Ankita Chakraborty sets social media abuzz with a bold photoshoot
অঙ্কিতা চক্রবর্তীর পোস্টে ঝড়

নেটপাড়ার একাংশ যখন নায়িকার ‘শালীনতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন, তখন আরেকাংশ আবার পোশাক নিয়েও পাঠ দিয়েছেন। কেউ কেউ আবার অঙ্কিতার সিরিয়ালের চরিত্রগুলির সঙ্গে বাস্তবের তুলনা টেনে কটাক্ষ করেছেন। কারণ এযাবৎকাল তাঁকে টেলিপর্দায় সুব্যক্তিত্বের অধিকারী অভিজাত চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শক। এককথায়, এক ছবিতেই নেটভুবন তোলপাড় করে দিয়েছেন অঙ্কিতা চক্রবর্তী। ‘ইষ্টি কুটুম’-এর কমলিকা থেকে ‘বিন্নি ধানের খই’-এর গিনি ৷ আবার কখনও ‘ব্যোমকেশ’ সিরিজের মোহিনী বা মেদিনী ৷ এহেন বহু জনপ্রিয় চরিত্রের মাধ্যমে বাংলা বিনোদুনিয়ায় দর্শকের অন্দরমহলে চেনা মুখ হয়ে উঠেছেন অঙ্কিতা। বলা ভালো, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় দু’দশকের দোরগোড়ায় অভিনেত্রী। মাঝেমধ্যে বোল্ড ছবি শেয়ার করে অনুরাগীদের মনে ঝড় তোলেন। এবারও তার অন্যথা হল না!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.