Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘বিরাট’ চ্যালেঞ্জের মুখে অনুষ্কা, তারপর যা করলেন…

দেখুন সেই ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৮, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৮, ১৮:৩০

options
link
‘বিরাট’ চ্যালেঞ্জের মুখে অনুষ্কা, তারপর যা করলেন… zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যালেঞ্জ ঘরে। চ্যালেঞ্জ বাইরেও। এক চ্যালেঞ্জেই দু’দিক থেকে চাপে পড়েছিলেন অনুষ্কা শর্মা। কারণ তাঁর দিকে যিনি ফিটনেস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি বিরাট কোহলি। স্বামীর চ্যালেঞ্জে স্ত্রী কী করবেন তা যেমন এক প্রসঙ্গ, তার আবার একটা অন্য দিকও আছে। কারণ যিনি চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি শুধু তার স্বামীই নন, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও বটে।  যে চ্যালেঞ্জ আবার ইতিমধ্যেই গ্রহণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সুতরাং জবাব দেওয়া জরুরি ছিল। তাই-ই করলেন অনুষ্কা শর্মা।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[  প্রধানমন্ত্রীকে ফিটনেস চ্যালেঞ্জ বিরাট কোহলির, কী বললেন মোদি? ]

বলিপাড়ায় ফিটনেস ফ্রিক হিসেবে যে কজন পরিচিত তার মধ্যে অনুষ্কা শর্মাও আছেন। বিরাট ঘরণী হওয়ার আগে থেকেই তিনি ফিটনেস নিয়ে সচেতন। বি টাউনের অন্যতম জনপ্রিয় নায়িকা। কাজ করেছেন শাহরুখ, সলমন, আমিরের প্রথম সারির নায়কের সঙ্গে। একসময় যশরাজ ক্যাম্প থেকেই তাঁর উত্থান। সুতরাং সময়ের চাহিদা মেনে ফিট যে থাকতে হবে তা তিনি জানেন। এবং এর আগেও তাঁর ওয়ার্কআউটের পরিচয় পেয়েছেন অনুগামীরা। কিছুদিন আগে বিরাটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ভারত অধিনায়ক নিজে যে ফিট তা তো বলার অপেক্ষা রাখে না, বরং বেশিমাত্রায় ফিট। গোটা বিশ্বেই ক্রিকেটারদের মধ্যে বিরাটের ফিটনেস চর্চার বিষয়। সেই বিরাটের ঘরণী তিনি, সুতরাং ফিটনেসের প্রশ্নে তিনিও কিছু কম যান না। বিরাট তাই নিজের স্ত্রীকেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন। দেখা গেল, ফিটনেসের দিক থেকে কর্তার থেকে খুব একটা কম যান না গিন্নিও।

বিরাটের চ্যালেঞ্জ গ্রহণ করে একটি ভিডিও পোস্ট করেছেন অনুষ্কা। জিমে তাঁর ঘাম ঝরানোর ভিডিও পোস্ট করেই স্বামীকে উত্তর দিলেন। পাশাপাশি এ ব্যাপারে তিনি পালটা চ্যালেঞ্জ জানিয়েছেন স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালকে। তিনি আবার দীনের কার্তিকের স্ত্রী।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.