Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬

প্রিয়াঙ্কাও পারেননি, ভারতীয় অভিনেত্রী হিসেবে সেই কৃতিত্ব অর্জন অনুষ্কার

কী সেই কৃতিত্ব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৭, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩, ২০১৭, ১৩:১৯

options
link
প্রিয়াঙ্কাও পারেননি, ভারতীয় অভিনেত্রী হিসেবে সেই কৃতিত্ব অর্জন অনুষ্কার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিপাড়ার প্রথমসারির নায়িকা। কেরিয়ারের শুরুই করেছিলেন শাহরুখ খানের বিপরীতে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন। কিন্তু এখনও তিনি হলিউডে পা রাখেননি। যেমনটা করেছেন তাঁরই সমসাময়িক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবু প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এক কৃতিত্বের অংশীদারী হলেন অনুষ্কাই। যে নজির নেই প্রিয়াঙ্কা চোপড়ার মতো হলি-বলিতে সফল অভিনেত্রীরও।

কী সেই কৃতিত্ব?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রেস্তরাঁ কর্মীর কাছে ‘সেক্স’ চেয়ে বসলেন রিয়া!

‘আন্ত্রেপ্রেনিওর’ ম্যাগাজিনের মার্চ ইস্যুর প্রচ্ছদে জায়গা পেয়েছেন অনুষ্কা। প্রচ্ছদে অভিনেত্রীদের মডেল হওয়া অবশ্য নতুন কিছু নয়। কিন্তু এই ম্যাগাজিনে এর আগে আর কোনও ভারতীয় মহিলা অভিনেত্রী জায়গা পাননি। অভিনয়ের পাশপাশি নিজে প্রযোজনার কাজও শুরু করেছেন অনুষ্কা। তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘এনএইচ টেন’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। দ্বিতীয় ছবি ‘ফুল্লৌরি’র প্রচারের কাজও শুরু করে দিয়েছেন। বলিপাড়ায় অনেক অভিনেতা ও পরিচালকেরই নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। তবে তরুণদের মধ্যে যেভাবে তিনি কাজ ও ব্যবসার মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেছেন, তাইই তাঁকে এই ম্যাগাজিনের প্রচ্ছদে টেনে এনেছে। নিজের কাজ ও ব্যবসার ভাবনা সম্পর্কে এখানে খোলাখুলি মনের কথা জানিয়েছেন অনুষ্কা।

সিনেমা সংক্রান্ত পত্রিকার প্রচ্ছদেই সাধারণত অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনা। তবে সেই জঁরের বাইরে বেরিয়ে অনুষ্কা যেভাবে এই পত্রিকায় জায়গা করে নিয়েছেন তা নিঃসন্দেহে কৃতিত্বের। এর আগে এই পত্রিকার প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন শাহরুখ খান. হৃতিক রোশনরা।

সলমনের ছবি যুব সম্প্রদায়কে নষ্ট করছে, অভিযোগ পাক অভিনেত্রীর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.