Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬

বেআইনি এই কাজের অভিযোগে অনুষ্কাকে নোটিস পাঠাল পুরনিগম

জেনে নিন কী করেছেন তিনি!!!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯, ১৩:৫৯

options
link
বেআইনি এই কাজের অভিযোগে অনুষ্কাকে নোটিস পাঠাল পুরনিগম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে ফ্ল্যাটে ইলেকট্রিক জংশন বক্স লাগানোর অভিযোগে অনুষ্কা শর্মাকে নোটিস পাঠাল বৃহণ্মুম্বই পুরনিগম। সাধারণের এলাকায় অনুষ্কা এই জংশন বক্সটি লাগিয়েছেন বলে অভিযোগ করেন তাঁর এক প্রতিবেশি। এরই প্রেক্ষিতে এই নোটিস।

[‘নির্বাচন কমিশন আসলে ধৃতরাষ্ট্র, যে কিনা দুর্যোধনকে জেতানোর চেষ্টা করছে’]

Advertisement

যদিও সূত্রের খবর এই নোটিসে কোথাও অনুষ্কার নাম উল্লেখ করা হয়নি। তবে অনুষ্কা থাকেন ভারসোভা-আন্ধেরির বদ্রীনাথ টাওয়ারের ২০ নম্বর ফ্লোরে। আর নোটিসটিতে এই ফ্লোরের বাসিন্দার কথাই লেখা রয়েছে। নোটিসে সাফ জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব জংশন বক্সটি খুলে ফেলতে হবে। না হলে বিএমসি অ্যাক্ট অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।

[মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার প্রাণ বাঁচিয়েছিলেন এই ভারতীয় মেজর]

সুনীল বাত্রা নামে অনুষ্কার এক প্রতিবেশী এই অভিযোগ জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ফ্ল্যাটে নিজের সুবিধামতো বেশ কিছু বদলও করেছেন অনুষ্কা। এরপরই অভিযোগগুলি খতিয়ে দেখে পুরনিগম। যদিও অনুষ্কার মুখপাত্র তা মানতে নারাজ। তিনি বলেন, সব নিয়ম মেনেই জংশন বক্সটি লাগানো হয়েছে। গুজব ছড়িয়ে প্রচারের আলোয় আসতেই কেউ এমন কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।

[ঘনিষ্ঠতা আর রোম্যান্সে ট্রেলারেই নজর কাড়ল ‘হাফ গার্লফ্রেন্ড’]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.