Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
A R Rahman

ইমতিয়াজ-দিলজিতের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ভারতবিরোধী সিনেমা! ‘দেশদ্রোহী’ বিতর্কে বিদ্রুপ রহমানের

ভারতবিরোধী ছবি তৈরির অভিযোগ ইমতিয়াজ আলি, দিলজিৎ দোসাঞ্ঝের বিরুদ্ধে! 'দেশদ্রোহী' বিতর্ক চাউড় হতেই মুখ খুললেন 'ম্যায় ওয়াপস আউঙ্গা'র সঙ্গীত পরিচালক এআর রহমান। কী বললেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৩:৪২

options
link
ইমতিয়াজ-দিলজিতের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ ভারতবিরোধী সিনেমা! ‘দেশদ্রোহী’ বিতর্কে বিদ্রুপ রহমানের zoom
'দেশদ্রোহী' বিতর্ক চাউড় হতেই মুখ খুললেন 'ম্যায় ওয়াপস আউঙ্গা'র সঙ্গীত পরিচালক এআর রহমান।

গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখেছে ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ (Main Vaapas Aaunga)। যে সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করে চর্চায় ‘পাঞ্জাবি পপস্টার’ দিলজিৎ দোসাঞ্ঝ। দেশভাগের পর যেসব মানুষকে রাতারাতি নিজের জন্মভূমি, ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয়েছে, বর্তমান অসহিষ্ণু বিশ্বে সেসব ছিন্নমূলদের আবেগকেই পর্দায় তুলে ধরেছেন ইমতিয়াজ। আর সেই সিনেমার বিরুদ্ধেই কিনা এবার দেশবিরোধিতার অভিযোগ! রিলিজের পর সিনেদর্শকমহলের একাংশ ইমতিয়াজের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সিনেমাটিকে ‘ভারতবিরোধী’ বলে তোপ দাগা শুরু করেছেন। তাঁদের প্রশ্ন, এই সিনেমায় কেন পাকিস্তানের সন্ত্রাসবাদ দেখানো হয়নি? এহেন বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠতেই ‘বন্ধু’ ইমতিয়াজ আলির হয়ে ব্যাটন ধরলেন এআর রহমান (A R Rahman)।

রহমান এই সিনেমার সঙ্গীত পরিচালকও। ইমতিয়াজ-রহমান জুটি বরাবরই সুপারহিট। অতীতেও ইমতিয়াজ আলির সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন এআর রহমান। ‘হাইওয়ে’, ‘রকস্টার’, ‘তামাশা’, ‘অমর সিং চমকিলা’র মতো একগুচ্ছ সিনেমার সঙ্গীতের দায়ভার অস্কারজয়ী শিল্পীর হাতে সঁপেছিলেন পরিচালক। ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই নিয়ে পঞ্চমবার জুটি বাঁধলেন তাঁরা। দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে গীতিকার ইরশাদ কামিলের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যা কামাল হ্যায়’, ‘মাসকারা’ এবং ‘ইশক মস্তানা’র মতো গান উপহার দিয়েছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’। অতঃপর সোশাল পাড়ায় ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সিনেমা নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু হতেই নজর এড়ায়নি রহমানের। পালটা নিন্দুকদের মোক্ষম জবাব দিতেও ছাড়লেন না তিনি। ইনস্টাগ্রামে এক ব্যঙ্গাত্মক পোস্ট ভাগ করে নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন তিনি। কিন্তু আচমকাই কেন দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাকে ‘ভারতবিরোধী ছবি’ বলে দাগিয়ে দেওয়া হল? রহমানের পোস্ট পর্যালোচনা করলেই সেটা স্পষ্ট হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে ইমতিয়াজের সিনেমায় পাকিস্তানের কোনও সন্ত্রাসলীলা দেখানো হয়নি। পরিবর্তে দু’দেশের ছিন্নমূলদের আবেগকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর সেই প্রেক্ষিতেই একাংশের প্রশ্ন, ‘সন্ত্রাস, সিক্রেট এজেন্টদের অপারেশন ছাড়াই কীভাবে পাকিস্তানকে দেখানোর সাহস করলেন ইমতিয়াজ?’ ওই পোস্টে উল্লেখ, “আসলে যারা ভারতীয় গুপ্তচরের পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দৃশ্য দেখবেন বলে আশা করেছিলেন, তাঁরা এই ছবি দেখতে গিয়ে হতাশ হয়েছেন। তাদের আক্ষেপ, পাকিস্তানে একটাও সন্ত্রাসবাদী বা গুপ্তচরকে দেখানো হল না ছবিতে! আসলে ওরা ভাবতেই পারেনি যে, পাকিস্তানেও সাধারণ মানুষ বাস করেন।” এহেন ব্যাঙ্গাত্মক পোস্ট শেয়ার করেই একগাল হেসেছেন এআর রহমান। অতঃপর দেশদ্রোহিতার অভিযোগ তোলা সমালোচকদের কথায় যে তিনি মোটেই আমল দিচ্ছেন না, সেটা বন্ধু ইমতিয়াজের হয়ে স্পষ্ট বুঝিয়ে দিলেন সঙ্গীত পরিচালক রহমান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.