সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা শহর মেতে আছে বড়দিনের সেলিব্রেশনে৷ সেই আবহে তনুশ্রী, সম্পূর্ণাদের দেখা গেল একেবারে অন্য মেজাজে৷ প্রেক্ষাপটে একচালা দুর্গা প্রতিমা৷ মাকে বরণ করতে বাঙালি নারীর চিরন্তন সাজে তৈরি তাঁরা৷ কারও হাতে ধরা ঘট৷ কেউবা নিয়েছেন বরণডালা৷ কিন্তু এই ভরা শীতের মরশুমে আচমকা দুর্গাপুজো কেন!
আসলে ‘দুর্গা সহায়’ হলে কিছুই অসম্ভব নয়৷ আর তাই ক্রিসমাসই হয়ে উঠতে পারে পুজোর মাস৷ সঙ্গে অবশ্য থাকতেই হবে অরিন্দম শীলকে৷ কেননা ক্যাপ্টেন ছাড়া কে আর এই ভরা শীতের মরশুমে দুর্গাপুজোর আবহ তৈরি করতে পারেন!
রহস্যের চোরাগলি ছেড়ে আপাতত পরিচালক অরিন্দম শীলের ঘোরাঘুরি সম্পর্কের কানাগলিতে৷ অভিজাত পরিবার, তার রীতি-নীতি রেওয়াজ, সম্পর্কের নানা টানাপোড়েনের বুনটেই এবার চিত্রনাট্য সাজিয়ে তুলেছেন পরিচালক৷ লাহিড়ী বাড়ির সে কাহিনি একটু একটু করে পর্দায় ফুটে উঠছে৷ আর সে বাড়ির সদস্য হয়েই পুজোর জন্য তৈরি দেখা গেল তনুশ্রী, সম্পূর্ণা৷
Durga pujo on Christmas. #DurgaSohay team. @tanushree_10 @sohinisarkar01 @G_Avishek @indrasishroy @sen_atreyee. An almost normal family 😬 pic.twitter.com/KlFtCrchlG
— Arindam Sil (@silarindam) December 28, 2016
শবর, ব্যোমকেশের নজরকাড়া সাফল্যের পর তাঁর উপর টলিপাড়ার প্রত্যাশা অনেকখানি৷ নিজেকেও সম্ভবত অন্য বিষয়ে পরখ করে দেখে নিতে চান পরিচালক৷ আর তাই আত্মকেন্দ্রিক এই সময়ে দাঁড়িয়ে এক পরিবারের কাহিনি তুলে ধরতে চাইছেন পর্দায়৷ ছবিতে আছেন তনুশ্রী, সম্পূর্ণা, ইন্দ্রাশিস, সোহিনী, কৌশিক সেন প্রমুখ৷ ছবির শুটিং শুরু হয়েছে গত ১৮ ডিসেম্বর৷ সম্প্রতি সে ছবির শুটিংয়েই দেখা গেল এই দুর্গাপুজোর আয়োজন৷ বড়দিনের মরশুমে যেন এভাবেই এক টুকরো শরৎ উপহার দিলেন পরিচালক৷
Durga pujo on Christmas. #DurgaSohay team. @tanushree_10 @sohinisarkar01 @G_Avishek @indrasishroy @sen_atreyee. An almost normal family 😬 pic.twitter.com/KlFtCrchlG
— Arindam Sil (@silarindam) December 28, 2016
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা