সোমনাথ লাহা: প্রথম ছবি ‘আবর্ত’-তেই সম্পর্কের জটিলতায় জাল ছড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন কতটা দক্ষ পরিচালক তিনি। ঠিক এরপরেই ঘটল পালাবদল। শবর ব্যোমকেশের মত চোখ ধাঁধানো থ্রিলার দেখিয়ে তিনি আবার বুঝিয়ে দিলেন এই বিভাগেও রয়েছে তাঁর হাতযশ। মাঝে অবশ্য তাঁর পরিচালনায় পারিবারিক কাহিনির বিন্যাসমাখা ‘দুর্গাসহায়’ আমরা দেখেছি। কিন্তু তারপরই আবার মুক্তি পেল শবর সিরিজের তৃতীয় ছবি। এমনকি পরবর্তী ব্যোমকেশের ঘোষণাও করে দিয়েছেন পরিচালক, যেটা মুক্তি পেতে চলেছে এই পুজোয়।
এর মাঝে আরও একবার সম্পর্কের আবহে ফিরছেন অরিন্দম শীল। সুচিত্রা ভট্টাচার্যর লেখা উপন্যাস ‘ঢেউ আসে ঢেউ যায়’ অবলম্বনে তৈরি হতে চলেছে পরিচালকের পরবর্তী ছবি ‘বালিঘর’। এখানেই শেষ নয়। বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ছবিটি নির্মাণ করছেন অরিন্দম নিজেই। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘নাথিং বিয়ন্ড সিনেমা’ ও বাংলাদেশের ‘বেঙ্গল ক্রিয়েশনস’-র ব্যানারে নির্মিত হতে চলেছে এই ছবি। বাংলাদেশের তরফে ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন আবুল খয়ের লিটু।
[মহানায়কের স্মৃতি ফিরিয়ে সৃজিতের ‘চৌরঙ্গী’র স্যাটা বোস প্রসেনজিৎ]
অনেকটা সময় বিরতির পর বন্ধুদের রিইউনিয়নে একে অপরের সঙ্গে দেখা হওয়া এবং সেই দেখা হওয়াকে কেন্দ্র করে কোন খাতে প্রবাহিত হয় তাঁদের জীবন, সেই নিয়েই এই সিনেমার গল্প। ছবিতে মুখ্যচরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রাহুল বন্দ্যোপাধ্যায়, পার্নো মিত্র সহ ওপার বাংলার আরেফিন শুভো, নুসরত ইমরোজ তিশা ও কোয়াজি নওশাবা আহমেদ। প্রসঙ্গত তিশাকে ইতিপূর্বে এপারের বাঙালি দর্শকরা দেখেছেন ‘ডুব’-এ ইরফান খানের সঙ্গে। অপরদিকে এই প্রথমবার অরিন্দমের সঙ্গে কাজ করছেন পার্নো। ছবিতে যৌথভাবে সংগীত পরিচালনা করছেন বিক্রম ঘোষ ও বাংলাদেশ ব্যান্ড ‘চিরকুট’। ছবিতে থাকবে দু’দেশের শিল্পীদের গাওয়া গান।

যৌথ প্রযোজনার চাহিদা মেনে কলকাতা ও বাংলাদেশ দু’জায়গাতেই হবে ছবির শুটিং। শুটিংয়ের প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক। ২১ মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হবে কলকাতায়। ছবি প্রসঙ্গে পরিচালক অরিন্দম শীল জানান, ‘আমার প্রথম ছবি ‘আবর্ত’-র পর আর সেভাবে মাটির কাছাকাছি থাকা মানুষদের গল্প নিয়ে ছবি করার সুযোগ পায়নি। এই ছবিতে সেটা পূর্ণ হতে চলেছে। ছবির কাহিনি আবর্তিত হয়েছে সম্পর্ক, বন্ধুত্ব আর জীবনের চাওয়া-পাওয়াকে কেন্দ্র করে।’ ছবির সংগীত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই ছবিতে বিশ্ব সংগীত নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। আমার সব ছবিতে সংগীতের দায়িত্ব সামলায় বিক্রম ঘোষ। এবার বাংলাদেশের সংগীত শিল্পীরাও তাতে যুক্ত হলেন।’ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাসেই মুক্তি পাবে ‘বালিঘর’।
[‘পদ্মাবত’ নিয়ে স্বরার কটাক্ষের কড়া জবাব দিলেন শাহিদ]
সর্বশেষ খবর
-
এবার জঙ্গিপুর পুরসভা! ‘অকেজো’ পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ১১ কাউন্সিলরের
-
৪ মাস আগে গোপনে বিয়ে সিয়া-চেতনের! তারপরই কেতনকে সরানোর ষড়যন্ত্র, পুণে কাণ্ডে নয়া মোড়
-
সক্রিয় মৌলবাদী-রাষ্ট্রবিরোধী শক্তি! ২০০ দাঙ্গাকারী চিহ্নিত, বারুইপুরে জানালেন মুখ্যমন্ত্রী
-
‘সিঙ্গুরে মরণাপন্ন মমতাকে বাঁচান বাবা-মা’, এবার আন্দোলন নিয়ে ‘দিদি’কে খোঁচা কাকলিপুত্রের
-
‘আর কত নারী বর্বরতার শিকার হবে?’, বারুইপুর গণধর্ষণ কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শুভশ্রী