Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

জানেন, শিবগামীর চরিত্রে কোন বলি অভিনেত্রীকে পছন্দ ছিল রাজামৌলির?

এমন চরিত্রে তিনি কাজ করলেনই নাইবা কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৭, ১৩:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০১৭, ১৩:১৫

options
link
জানেন, শিবগামীর চরিত্রে কোন বলি অভিনেত্রীকে পছন্দ ছিল রাজামৌলির? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ইয়ে মেরা বচন হ্যায়, অউর মেরা বচন হি মেরা শাসন।” চোখের চাহনি থেকে গলার ভারিক্কি, রাজমাতার গাম্ভীর্য থেকে অভিনয়, বাহুবলীর পর ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’-এ দর্শকদের মন জয় করেছেন রাম্য কৃষ্ণণ ওরফে শিবগামী। তাঁর পরিবর্তে রাজমাতা হিসেবে যেন অন্য কাউকে আর ভাবতেই পারছেন না সিনেপ্রেমীরা। কিন্তু জানলে অবাক হবেন, শিবগামীর চরিত্রে পরিচালক এসএস রাজামৌলির পছন্দের তালিকার শীর্ষে ছিলেন না রাম্য। অন্য এক বলিউড ডিভাকে রাজমাতার ভূমিকায় দেখতে চেয়েছিলেন তিনি।

[আসছে না ‘বাহুবলী ৩’, নিশ্চিত করলেন চিত্রনাট্যকার]

আন্দাজ করতে পারেন, এমন শক্তিশালী চরিত্রের জন্য রাজামৌলি কাকে বেছে নিতে চেয়েছিলেন? কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে। কিন্তু শ্রীদেবী নাকি রাজামৌলির প্রস্তাব ফিরিয়ে দেন। ভাবুন, যে ছবি আজ ভারতীয় চলচ্চিত্র জগতের সমস্ত রেকর্ড ভেঙে নয়া ইতিহাস তৈরি করেছে, সেই ছবিতে অভিনয় করতে রাজি হননি শ্রীদেবী। কিন্তু কেন? জানা গিয়েছে, শিবগামীর চরিত্রটি শ্রীদেবীর বেশ মনে ধরেছিল। কিন্তু এর জন্য তিনি যে অর্থ দাবি করেছিলেন তাতে রাজি হননি পরিচালক। বলি অভিনেত্রী নাকি ৬ কোটি টাকা দাবি করেছিলেন। যা রাম্য কৃষ্ণণের পেমেন্টের থেকে অনেকটাই বেশি। সেই কারণেই ছবিতে শ্রীদেবীকে নেওয়া যায়নি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিবগামীর ভূমিকায় অভিনয় করার জন্য আড়াই কোটি টাকা পেয়েছেন রাম্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Sridevi_during_audiolaunch

[জানেন, কেন ‘বাহুবলী ২’-তে বেশি দেখা গেল না তমন্নাকে?]

যে বছর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তি পেয়েছিল সে বছরই ‘পুলি’ ছবিতে শয়তান রানির ভূমিকায় দেখা গিয়েছিল শ্রীদেবীকে। সেই তামিল ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আর সাফল্যের শিখর ছুঁয়েছিল বাহুবলী। আর সেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন রাজমাতা। দেশ জুড়ে সিনে সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছেন রাম্যর। গত মাসে চেন্নাইয়ে ছবির মিউজিক মুক্তির সময় রাজামৌলি তাই আক্ষেপ করে বলেছিলেন, রাম্যকে প্রথম পছন্দ না করাটা তাঁর ঠিক হয়নি। অন্য অভিনেত্রীদের প্রস্তাব দেওয়াও ছিল ভুল সিদ্ধান্ত। এর জন্য তিনি লজ্জিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.