সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের সবচেয়ে প্রতিক্ষিত ছবি৷ শুধু সম্পূর্ণ ছায়াছবি নয়, তার প্রথম ঝলক দেখার জন্যও দর্শকদের আগ্রহ তুঙ্গে৷ আশা করা হয়েছিল, বোধহয় ‘রইস’ শাহরুখের হাত ধরেই দর্শকরা দেখতে পাবেন ‘বাহুবলী: দ্য কনক্ল্যুসন’-এর সেই ঝলক৷ কিন্তু সেই আশা পূরণ হল না৷ তবে সাধারণতন্ত্র দিবসে কিছুটা হলেও দর্শকদের এই আক্ষেপ মেটালেন পরিচালক রাজামৌলি৷ প্রকাশ্যে আনলেন ‘বাহুবলী: দ্য কনক্ল্যুসন’-এর এই নতুন পোস্টার৷
ঠান্ডা লড়াই অব্যাহত, কাবিল হৃতিকের টুইটের খোঁচা রইস শাহরুখকে

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’৷ প্রভাসের এই ছবি দাক্ষিণাত্য চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ছবি হিসেবে ৬৫০ কোটি টাকার ব্যবসা করে সেই বছর৷ সেখানে বিশাল ক্যানভ্যাসে প্রভাস ও তামান্নার প্রেম কাহিনি ফুটিয়ে তুলেছিলেন রাজামৌলি৷ আর গ্ল্যামারকে পিছনে ফেলে অনুষ্কা শেট্টি ছিলেন প্রভাসের মায়ের ভূমিকায়৷ নতুন এই পোস্টারের স্বমহিমায় ফিরে এসেছেন নায়িকা৷ প্রভাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়িয়ে দিয়েছেন ছবির গ্ল্যামার কোশেন্ট৷ সেই সঙ্গে বাড়িয়ে দিলেন দর্শকদের প্রত্যাশাও৷
জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন?
সর্বশেষ খবর
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি
-
‘আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি’, মমতাকে ‘অফার’ হুমায়ুনের