সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ২০১৫ সাল থেকে প্রশ্নটা ঘুরছে মানুষের মনে। হেন কোনও মিডিয়া অন্তত এই ভারতে নেই যারা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেনি। সাম, দাম, দণ্ড, ভেদ – কোনও কিছুই বাদ রাখা হয়নি। কিন্তু আজও মেলেনি এই প্রশ্নের উত্তর। কেন কাটাপ্পা মারলেন বাহুবলীকে?
মিলবে! কোনও মিথ্যে আশ্বাস নয়। এবার সত্যিই মিলবে এই প্রশ্নের উত্তর। কোথায়? যেথায় থাকবেন ‘রইস’। হ্যাঁ, ২৫ জানুয়ারি শাহরুখ খানের ‘রইস’-এর সঙ্গেই মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কলক্ল্যুসন’-এর প্রথম ঝলক। আশা করা হচ্ছে, সেই ঝলকেই লুকিয়ে এই মহা-মূল্যবান প্রশ্নের উত্তর। যা জানার জন্য প্রায় দুই বছর ধরে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’। প্রভাসের এই ছবি দাক্ষিণাত্য চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ছবি হিসেবে ৬৫০ কোটি টাকার ব্যবসা করে সেই বছর। তামিল, তেলুগুর পাশাপাশি হিন্দি ছবির দর্শকদেরও বিস্মিত করেছিল এর ফিকশন্যাল এলিমেন্টস। শেষে ছিল একটি প্রশ্ন। যার উত্তরের চাহিদা আজও তুঙ্গে। সেই উত্তরই মিলবে শাহরুখের ‘রইস’ স্টাইলে। বলিউডের বাদশাই নিয়ে আসছেন দক্ষিণের বাহুবলীর অন্দরমহলের খবর। তাই এক টিকিটে দর্শকরা পাবেন ডাবল ধামাকা।
আরও পড়ুন –
(নিজের যৌনজীবন নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করণ জোহরের)
সর্বশেষ খবর
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?