সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়। বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। উত্তম কুমারের সঙ্গে সাবলীলভাবে স্ক্রিনস্পেস শেয়ার করেছিলেন তিনি। মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে গিয়ে আহত হন বর্ষীয়ান অভিনেত্রী। রাতেই তাঁকে ভরতি করানো হয় বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। প্রখ্যাত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. এল এন ত্রিপাঠীর তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল অভিনেত্রীর। ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছিল বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড।
[মালা ‘ব্যাকডেটেড’, ট্রোল-মিমে রবীন্দ্রনাথ স্মরণে বাঙালির নয়া প্রজন্ম]
মহানায়ক উত্তম কুমারের ভক্ত ছিলেন ললিতাদেবী। সিনেমার জগতে আসাও মহানায়কের হাত ধরেই। প্রিয় নায়কের সিনেমার শুটিং দেখতে গিয়েছিলেন তিনি। তাঁকে দেখেই সিনেমায় অভিনয়ের অফার দেন উত্তম কুমার। প্রিয় নায়কের সে আরজির মান রেখেছিলেন। এক সন্তানের জননী হয়েও নতুন করে শুরু করেছিলেন জীবন। যেখানে রয়েছে লাইট-ক্যামেরা আর অ্যাকশন। মহানায়কের সঙ্গেই ‘বিভাস’ সিনেমার হাত ধরে শুরু হয়েছিল সে যাত্রা। তারপর ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘জয়জয়ন্তী’,‘মেমসাব’ থেকে ‘হার মানা হার’- কত মণিমুক্তই না রয়েছে তাঁর ঝুলিতে। অভিনয় করেছেন ‘ভিক্টোরিয়া নম্বর ২০৩’, ‘তলাশ’, ‘আপ কি কসম’-এর মতো সিনেমা। ইংরাজিতে দক্ষ ছিলেন ললিতা চট্টোপাধ্যায়। অভিনয়ে আসার আগে সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষকতাও করতেন।
[টলিউড তারকাদের আজব অভ্যাস, জানলে অবাক হবেন]
শেষ অরিন্দম শিলের ‘আসছে আবার শবর’-এ দেখা গিয়েছিল বর্ষীয়ান নায়িকাকে। কিছুদিন আগেই শেষ করেছিলেন আদিত্য বিক্রম সেনগুপ্তর ‘জোনাকি’ শুটিং। বুধবার সকালেই তাঁর অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন শিল্পী সংসদের সভানেত্রী তথা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শিল্পীর সুস্থতা কামনা করেছিলেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সবকিছু শেষ হয়ে গেল। শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া টলিউডের শিল্পীমহলে।

[প্রয়াত ঋত্বিক পত্নী সুরমা ঘটক, শেষকৃত্য কেওড়াতলায়]
সর্বশেষ খবর
-
‘চাকর-বাকরকে প্রার্থী করে দিলেও…’, সাত তাড়াতাড়ি প্রার্থী ঘোষণায় ‘কালীঘাট তৃণমূল’কে কটাক্ষ দিলীপের
-
বিদেশে পুরস্কার জয়, ভারতে সেন্সরের কোপে ‘সংস অফ ফরগোটেন ট্রিজ’, বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়েছে চিন, ব্রিকস সাফল্যের মাঝেই সীমান্তে স্বস্তির রিপোর্ট কেন্দ্রের
-
ট্রফি নেননি হরমনরা, তবু নকভির সঙ্গে খাস গল্প সাইকিয়ার! বিতর্ক উঠতেই মুখ খুললেন বোর্ড সচিব
-
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল