সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গেট গুড অ্যাট ফোর প্লে সো দ্যাট ইউ গেট মোর প্লে’। মাত্র ৬০ সেকেন্ডের একটি ভিডিও। কিন্তু তাতেই বেসামাল নেটদুনিয়া। সম্প্রতি একটি কনডোমের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন করণ সিং গ্রোভার আর বিপাশা বসু। সেখানেই স্বামী করণের সঙ্গে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে বিপাশাকে। আর তা দেখেই চক্ষু চড়কগাছ অনেকেরই। বিপাশা-করণের অনস্ক্রিন ঘনিষ্ঠ হওয়ার সেই ছবি এই মুহূর্তে ভাইরাল। আর নেটদুনিয়ায় ইতিমধ্যেই ট্রোলড হতে শুরু করেছেন তাঁরা।
[‘নীহারিকাকে নিয়ে সোজা বেডরুমে’, পরকীয়ার কথা ফাঁস নওয়াজের]
সম্প্রতি প্রকাশিত ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, কখনও বিপসের পিঠে বরফ দিয়ে তাকে আচমকা জড়িয়ে ধরছেন করণক। কখনও বা বিপসের খোলা পিঠে চকোলেট ঢেলে দিচ্ছেন তিনি। কখনও বা খোলা মাঠে স্বল্পবাসে দু’জনের ফোর প্লে। কখনও বা হট রেড গাউনে করণকে আলিঙ্গনের ছবি, কখনও বা বিভাজিকার উপর থেকে এক ঢাল চুল সরিয়ে নেওয়ার ছবি। ‘সেনসুয়াস ফোর প্লে’-র দৃশ্যে তাঁর মতো এত স্বচ্ছন্দ আর কোনও অভিনেত্রীই নন। আর এহেন বিপস সোজা বলেই দিয়েছেন, “কন্ডোমের বিজ্ঞাপন করে ভুল করেছি বলে মনে হয় না।” এতেও চটেছেন কেউ কেউ।
[‘মার্শাল’ নিয়ে বিজেপি নেতার সমালোচনা, আইটি হানা অভিনেতার সংস্থায়]
যদিও এসবে ‘ডোন্ট কেয়ার অ্যাটিচিউড’ বিপাশার। ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। কিন্তু এখনও যৌনতা, কন্ডোম এই শব্দগুলো নিয়ে ভারতীয় সমাজে ছুঁতমার্গ রয়েছে। কিন্তু সংস্কার বাদ দিয়ে এ সব নিয়ে প্রত্যকের আরও কথা বলা উচিত। সুরক্ষিত যৌনজীবন সম্পর্কে আরও বেশি করে জানা উচিত। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ওই ভিডিওটি পোস্ট করেছেন তিনি। এদিকে, টুইটারে অনেকেই দু’জনকে ট্রোল করতে শুরু করেছেন।
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ডের ব্যবসায়ী খুনে কলকাতা পুলিশের সার্জেন্টকে জেরা, স্ক্যানারে সিভিক ভলান্টিয়ারও
-
মৃত্যুর আগে ছেলের মুখ দেখতে পাননি মা! ‘বাংলাদেশ রাষ্ট্র’কে দুষে চিন্ময় প্রভুর পাশে তসলিমা
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে