Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

মাতৃত্বে করিনাকে হারাতে চান বিপাশা!

মা হওয়া নিয়ে করিনাকে কীভাবে চাপে ফেলতে চলেছেন বিপাশা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১৬:৫৩

options
link
মাতৃত্বে করিনাকে হারাতে চান বিপাশা! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব সন্তানই বলে থাকে- তার মা-ই সবার সেরা! এবার যদি নিরপেক্ষ হয়ে বিচার করতে হয়, তবে সব মায়েদের ভিতর থেকে সমাজ অনায়াসেই বেছে নিতে পারবে ভাল মা, খারাপ মায়েদের! তা, এরকমভাবে যদি মায়েদের মধ্যে প্রতিযোগিতা হতে পারে, মাতৃত্ব বা গর্ভাবস্থা নিয়ে প্রতিযোগিতাও কি খুব অস্বাভাবিক ব্যাপার? সেই মহাভারতেই তো কে আগে মা হবেন, তা নিয়ে প্রায় একরকম প্রতিযোগিতাই চলেছিল কুন্তী আর গান্ধারীর মধ্যে। আর, এবার সেই প্রতিযোগিতা করিনা কাপুর খান আর বিপাশা বসুর মধ্যে!
কিন্তু, করিনা তো মা হয়েই গিয়েছেন! তবে আর প্রতিযোগিতা হবে কী করে? আসলে সম্প্রতি সাংবাদিকরা বিপাশা বসুর কাছে জানতে চেয়েছিলেন- তিনি কবে মা হবেন? সেই প্রশ্নের যা সব বললেন বিপাশা, তা নিশ্চিতভাবেই গর্ভাবস্থা নিয়ে প্রতিযোগিতায় ফেলছে তাঁকে আর করিনাকে! মানে, কে আগে গর্ভধারণ করবেন, তার প্রতিযোগিতা! কীভাবে সেই প্রতিযোগিতার মান নির্ণয় করছেন বিপাশা?
“দেখুন, বেবো বিয়ের পাঁচ বছর পরে মা হল! আমি এতটাও সময় নেব না! শুধু বছর দুয়েক দিন! তার পরেই আপনাদের সুসংবাদটা দেবো। আসলে এখনও করণ আর আমার অনেক কিছু করার আছে! যা সন্তান থাকলে করা যাবে না”, খোলাখুলি জানিয়েছেন বিপাশা! এখানেই শেষ নয়! জানিয়েছেন, তিনি গর্ভাবস্থার আরেকটা দিকেও মাত দিতে চান করিনাকে। “করিনা না পারলেও আমি গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত কাজ করে যাব”, জানিয়েছেন নায়িকা!

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.